Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মিউজিক রিয়্যালিটি শো-প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য শানের

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের একজন স্বনামধন্য গায়ক শান, শুধু বলিউড নয়, টলিউডেও তাঁর বেশ আনাগোনা। কারণ তিনি বাংলার ছেলে।বাংলা-হিন্দি বাদেও তাঁর ঝুলিতে একাধিক ভাষার গান রয়েছে। দেশের এক জনপ্রিয় গায়কের তালিকায় শানের নাম প্রথম সারিতেই বিরাজমান। তবে এখন তিনি ছবিতে গান গাওয়ার পাশাপাশি একাধিক মিউজিক রিয়্যালিটি শোয়ের বিচারকের দায়িত্বও সামলাচ্ছেন। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে এই রিয়্যালিটি শোয়ের বিষয়ে কিছু খাস মন্তব্য শেয়ার করলেন শান।

তাঁর মতে, বিভিন্ন চ্যানেলে রিয়্যালিটি শো হয় এবং সেই চ্যানেলগুলি টিআরপি বাড়ানোর জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে। কিন্তু, কেউ এইসব মিউজিক রিয়েলিটি শোগুলির প্রতিভা নিয়ে কোনও জালিয়াতি করে না। কারণ এহেন রিয়্যালিটি শোয়ের যারা প্রতিযোগী হয়ে আসেন, তাঁরা একেকজন অসম্ভব প্রতিভার অধিকারী সম্পন্না হয়।

একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শান বলেছেন, “যদি আমরা মিউজিক শো নিয়ে কথা বলি, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে সবকিছু জাল করা হলেও আপনার প্রতিভার কোনো জাল-জালিয়াতি হবে না। এইখানে আপনার প্রতিভাকে যথেষ্ট মর্যাদা দেওয়া হবে।”

এছাড়া একেক সময়ে এই রিয়্যালিটি শো গুলির নির্মাতারা বিচারকদের কী কী মন্তব্য করতে হবে সেটাও শিখিয়ে দেয়, কিন্তু এই বিষয়ে শান এক্কেবারেই সম্মত নয়। কারণ শান কখনই অন্য কারও নির্দেশের ভিত্তিতে কোনও মন্তব্য করেননি। তিনি জানিয়েছেন, “যদি শোয়ের স্ক্রিপ্ট অনুযায়ী মন্তব্য করতে বলা হয় আমাকে আমি স্পষ্টতই তা করতে দ্বিমত পোষণ করি। এছাড়াও, যখন কোনো শোয়ের মঞ্চে আমি দেখি আমিও উপস্থিত আছি সেখানে, আর একই শোতে আমার চেনা কেউ উপস্থিত রয়েছে, আমি কখনই এমন আচরণ করি না যেন আমরা প্রথমবারের মতো তাঁর সঙ্গে দেখা করছি।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00