Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন মানিক সাহা

বিপ্লব দেবের ইস্তফার পরে পরেই দলীয় নেতৃত্ব বৈঠকে বসে

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন মানিক সাহা। সরকারিভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।

মুখ্যমন্ত্রী পদে বিপ্লব দেব ইস্তফা দেওয়ায় রাজ্য বিজেপি নেতৃত্ব জরুরী বৈঠকে বসে। দুটি নাম নিয়ে চর্চা চলছিল-মানিক সাহা এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। শেষ পর্যন্ত মানিক সাহার কাঁধে রাজ্যশাসনের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রদেশ নেতৃত্ব।  সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিপ্লব দেবকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। মানিক সাহা সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। তার জায়গায় বিপ্লব দেবকে প্রার্থী করা হবে।    

বিপ্লব দেব ইস্তফা দেওয়ায় রাজ্য বিজেপি নেতৃত্ব জরুরী বৈঠকে বসে। গঠন করা হয় কমিটি।  দিল্লি থেকে পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয় ভূপেন্দ্র যাদবকে। তাঁর পৌরহিত্যে হয়েছে বৈঠক।ওই বৈঠকেই মানিক সাহার হাতে মুখ্যমন্ত্রীর দায়িত্বভার তুলে নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়।

এর কারণ হিসেবে উঠে এসেছে, দলে তাঁর গ্রহণযোগ্যতা। পাশাপাশি সকলকে নিয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। রয়েছে সাংগঠনিক অভিজ্ঞতা। সে কারণে মুখ্যমন্ত্রী পদে রাজ্য নেতৃত্ব তাঁকে নিয়োগের সিদ্ধান্ত নেয়। সরকারি ভাবে বিজেপি ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। এখনও পর্যন্ত খবর, শনিবার রাত আটটা নাগাদ সরকারিভাবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।  রাজনৈতিকমহলে মনে করছে, খুব কঠিন সময় রাজ্য শাসনের দায়িত্ব তুলে দেওয়া হল মানিক সাহার কাঁধে। কারণ,  তাদের শত্রু এখন আর সিপিএম নয়।

আরও পড়ুন ১০ মাস বাদেই ভোট, বিপর্যয় এড়াতেই বিপ্লবের গদি কাড়ল বিজেপি 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00