Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সেনা কর্মকর্তার ভুয়ো পরিচয় দিয়ে চাকরির টোপ, পুলিশ- সেনার জালে উত্তরপ্রদেশের ৫

অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে একাধিক জাল নথি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে,  ভারতীয় সেনাবাহিনীর ভুয়ো পরিচয়পত্র, ফর্ম এবং অন্যান্য জাল কাগজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সেনার (Army) উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়ো (Fake)  পরিচয় দিয়ে প্রতারণা করে পুলিশ (Police) ও সেনার জালে ৫ জন প্রতারক । গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার রাতে অভিযান চালায় পুলিশ ও সেনা। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। অভিযোগ, টাকার বিনিময়ে ভারতীয় সেনায় কাজ পাইয়ে দেওয়ার টোপ দিত অভিযুক্তরা।

কলকাতা পুলিশের  গোয়েন্দা বিভাগ ও সেনার যৌথ অভিযানে পিয়ারলেস ইন হোটেলের সামনে থেকে ও কলকাতার বেশ কিছু জায়গা থেকে মোট ৫ জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। ধৃতদের নাম, উমা কান্তি যাদব, রোহিত কুমার গুপ্ত, অভিষেক কুমার গৌতম, জিতেন্দর কুমার ও শিবম পাণ্ডে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে একাধিক জাল নথি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে,  ভারতীয় সেনাবাহিনীর ভুয়ো পরিচয়পত্র, ফর্ম এবং অন্যান্য জাল কাগজ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তদের মূল টার্গেট ছিল বেকার যুবকরা। নিজেদের উচ্চপদস্থ সেনা আধিকারিক পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিত ধৃতরা। এভাবেই চলত টাকা হাতিয়ে প্রতারণা (Scam)। জানা গিয়েছে, ধৃতরা উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা। ধৃতদের গ্রেফতার করার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের তরফে বলা হয়েছে, এই ঘটনায় আরও কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00