Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুচ্ছ মাও পোস্টার ফেলে ধৃত ৭ অ- মাওবাদী

ধৃতরা স্বীকার করেছে ভুয়ো পোস্টার তারাই ফেলেছিল বলে। উল্লেখ্য, বৃহস্পতিবারের পোস্টার ফেলার ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল তীব্র চাঞ্চল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাও পোস্টার ফেলেছিল অ- মাওবাদী (Fake)। ঘটনার একদিন পরেই তৎপর পুলিশের (Police) হাতে গ্রেফতার হল স্থানীয় দুষ্কৃতীরা। ধৃতদের সংখ্যা ৭। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকেই পুলিশের অনুমান ছিল এই কাজ আদৌ মাওবাদীদের নয়, স্থানীয় দুষ্কৃতীদের। ধৃতরা স্বীকার করেছে ভুয়ো পোস্টার তারাই ফেলেছিল বলে। উল্লেখ্য, বৃহস্পতিবারের পোস্টার ফেলার ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল তীব্র চাঞ্চল্য। প্রসঙ্গত, মাও যোগের অভিযোগে রাজ্যে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ৪ জন।

মুখ্যমন্ত্রী (CM) সম্প্রতি নবান্নে প্রশাসনিক বৈঠকে বলেছিলেন, কোথাও কোথাও মাওবাদীদের নামে পোস্টার ফেলে এলাকায় উত্তেজনা তৈরি করতে চাইছে বিজেপি। আবার এও বলেছিলেন, বেলপাহাড়ির সীমানা দিয়ে কেউ কেউ রাজ্যে ঢোকার চেষ্টা চালাচ্ছে। বর্ডার সিল করার নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপর ফের মাও পোস্টার উদ্ধার হয়েছিল গোয়ালতোড়ের জোয়ারডাঙা এলাকায়। তবে জানা গেল এই সমস্ত পোস্টার ভুয়ো।

উল্লেখ্য, বুধবার সকালে পিড়াকাটা বাজারে পাওয়া গিয়েছিল হয়েছিল মাও পোস্টার। বিকেলেই গোয়ালতোড়ে উদ্ধার হয়েছিল মাও পোস্টার।উদ্ধার হওয়া একগুচ্ছ পোস্টার পাওয়া গিয়েছে একটি গাছের গুঁড়িতে টাঙানো অবস্থায়। সেই সমস্ত পোস্টার লাল শালুতে বাঁধা ছিল। শালুতে লেখা ছিল, মাওবাদী। মাঠের ধারে তা দেখতে পেয়েছিল স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে পোস্টার গুলি উদ্ধার করে। পুলিশের অনুমান ছিল, এই কাজ মাওবাদীর (Maoist) নয়, স্থানীয় দুষ্কৃতীর। অন্যদিকে এলাকায় ল্যান্ড মাইন পোঁতা আছে, এই গুজব ছড়িয়ে গিয়েছিল। পরে তল্লাশি চালিয়ে অবশ্য কিছু উদ্ধার করা যায়নি। এই ঘটনাতেই ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এই খবর সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। জানা গিয়েছে, ধৃতদের ৫ জন পশ্চিম মেদিনীপুরের ও ২ জন ঝাড়গ্রামের। 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00