Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুদিনের সফরে দিল্লি পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শনিবার দিল্লিতে মুখ্যমন্ত্রী ও বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতিদের সম্মেলন। ওই সম্মেলনে যোগ দিতে রাজধানীতে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দু’দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় দিল্লি পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ছয় বছর বাদে শনিবার দিল্লিতে বসছে মুখ্যমন্ত্রী ও বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতিদের সম্মেলন। ওই সম্মেলনে যোগ দিতে রাজধানীতে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী। উঠেছেন ১৮১ সাউথ অ্যাভিনিউতে। এদিন রাতেই মমতার সঙ্গে দেখা করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি বিরোধী শিবিরের অন্যতম দুই নেতা-নেত্রীর বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দুজনের মধ্যে কথা হতে পারে। জরুরি কর্মসূচি থাকায় আগামিকাল সম্মেলন শেষেই কলকাতায় ফিরে যাবেন মমতা।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামিকাল মুখ্যমন্ত্রী ও প্রধান বিচারপতিদের সম্মেলনে কলকাতা হাইকোর্টে পর্যাপ্ত সংখ্যক বিচারপতি না থাকার বিষয়ে সরব হতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টে ৭২ জন বিচারপতি থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ৩৯ জন বিচারপতি রয়েছেন। ১১ জনের নাম পাঠানো হলেও তা আটকে রেখেছে আইন মন্ত্রক। ফলে মামলার পাহাড় জমেছে।

পাশাপাশি রাজ্যে একটি সার্কিট বেঞ্চ ছাড়াও ৬টি সিবিআই কোর্ট, ৮৮টি ফাস্টট্র্যাক কোর্ট, ৪১টি মহিলা কোর্ট, ১৯টি হিউম্যান রাইটস কোর্ট, ৪টি কমার্শিয়াল কোর্ট ও ১৯টি চাইল্ড ফ্রেন্ডলি কোর্ট তৈরি হয়েছে। যার মধ্যে ৮৮টি আদালত চালানোর যাবতীয় খরচ বহন করছে রাজ্য সরকার। কেন্দ্রের কাছ থেকে আর্থিক সাহায্য মিলছে না। এ বিষয়েও সরব হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।   

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00