Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টানা ২ বছর বাদে আন্তর্জাতিক পর্যটকদের জন্য দরজা খুলল হংকং

চার মাস বাদে বৃহস্পতিবার থেকে জিম, বিউটি পার্লার, থিম পার্ক ও সিনেমা হল খুলে দেওয়া হয়েছে।  

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বেলাগাম হতেই আন্তর্জাতিক পর্যটকদের জন্য দরজা বন্ধ করে দিয়েছিল হংকং প্রশাসন। মারণ ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় টানা দু’বছর বাদে ফের আন্তর্জাতিক পর্যটকদের জন্য দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম অর্থনৈতিক তালুকের শীর্ষ আধিকারিকরা। আগামী মে মাস থেকে ভিন দেশি পর্যটকরা হংকংয়ে ঢুকতে পারবেন বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে হংকং প্রশাসন।

দু’বছর আগে ২০২০ সালের জানুয়ারি মাস থেকেই আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল চিনের অধীনে থাকা দ্বীপ অঞ্চলের প্রশাসনিক আধিকারিকরা। সেই সঙ্গে একাধিক কঠোর বিধি-নিষেধও জারি করা হয়েছিল। তবে বেশ কয়েক মাস ধরেই সেই নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছিল। গত মার্চে করোনার দাপটে কার্যত গেল-গেল রব পড়ে গিয়েছিল হংকংয়ে। দৈনিক সংক্রমণ ৭০ হাজারের গণ্ডি ছাড়িয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু এলাকায় অঘোষিত লকডাউন জারি করা হয়েছিল।

তবে কঠোর পদক্ষেপের ফলে মারণ ভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দৈনিক সংক্রমণ এক হাজারের গণ্ডির নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। করোনার বেলাগাম তাণ্ডবে অর্থনীতির যে ক্ষতি হয়েছিল, তা পুষিয়ে নিতে শেষ পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষবার উপরে যেমন বিধি-নিষেধ পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে, তেমনই করোনা আক্রান্তদের সেলফ আইসোলেশনের ক্ষেত্রেও অনেকটা শিথিলতা আনা হয়েছে। চার মাস বাদে বৃহস্পতিবার থেকে জিম, বিউটি পার্লার, থিম পার্ক ও সিনেমা হল খুলে দেওয়া হয়েছে।  

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00