Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওড়ায় ভোগ খেয়ে অসুস্থ ২৫০ জন, হাসপাতালে ৪৭

জেলা স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে, খাবারে বিষক্রিয়া থেকেই এই অসুস্তা কি না, তা জানা যায়নি। নলকূপের জল থেকেও হতে পারে এই ধরণের ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হরিনাম সংকীর্তনে গিয়েছিলেন অসংখ্য পূণ্যার্থী। তাঁদের মধ্যে বিতরণ করা হয়েছিল ভোগ। আর তা খেয়েই অসুস্থ হয়ে পড়েন প্রায় ২৫০ জন পূণ্যার্থী। হাসপাতালে (Hospital) ভর্তি প্রায় ৪৭ জন। হাওড়ার আমতার ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। অসুস্থদের মধ্যে শিশু এবং মহিলাও রয়েছেন।

আমতার সারদার দলুই গ্রামে গত ২ দিন ধরে আয়োজন করা হয়েছিল মহাপ্রভু উৎসব। সেই উপলক্ষ্যেই হয়েছিল ভোগ বিতরণ। পূণ্যার্থীরা তা গ্রহণ করেছিলেন শনিবার রাত ও রবিবার সকালে। তারপর থেকেই শুরু হয় পেটে ব্যথা, বমি এবং পায়খানা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাত্রের বেঁচে যাওয়া ভোগ রবিবার সকালে গ্রামজুড়ে বিতরণ করা হয়েছিল। তা খেয়েই দুপুর থেকে গ্রামবাসীদের অনেকে অসুস্থ হয়ে পড়েন। প্রায় ২০০ থেকে ২৫০ জনের মধ্যে অসুস্থতা লক্ষ্য করা যায়। গ্রামবাসীদের অভিযোগ, মহাপ্রসাদে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। গুরুতর আসুস্থ প্রায় ৫০ জন। তাঁদের ভর্তি করা হয়েছে হাওড়া ও বাগনান হাসপাতালে।

জেলা স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে, খাবারে বিষক্রিয়া থেকেই এই অসুস্থতা কি না, তা জানা যায়নি। নলকূপের জল থেকেও হতে পারে এই ধরণের ঘটনা। জানানো হয়েছে, আশঙ্কার কোনও কারণ নেই। সকলেই সুস্থ হয়ে উঠেছে। গ্রামে মেডিক্যাল টিম (Medical Team) গিয়েছে। অসুস্থদের ওষুধ দেওয়া হয়েছে। আবারও যাবে মেডিক্যাল টিম।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00