Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাম নবমীতে জেএনইউতে ছাত্র সংঘর্ষ, অভিযোগ দায়ের

জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের জেএনইউসএসইউ ও এবিভিপির মধ্যে সংঘর্ষে দুই পক্ষের ১৬ জন আহত হয়েছেন।

Share:

নয়াদিল্লি, নিজস্ব প্রতিনিধি:  জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের জেএনইউসএসইউ ও এবিভিপির মধ্যে সংঘর্ষে দুই পক্ষের ১৬ জন আহত হয়েছেন। রামনবমীতে হস্টেলের মেসে আমিষ খাবার পরিবেশন নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। দিল্লি  পুলিশ এই ঘটনায় একটি অভিযোগ নথিভুক্ত করেছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, রামনবমীতে কেন আমিষ খাবার পরিবেশন করা হচ্ছে, এই নিয়ে জেএনইউসএসইউ ও এবিভিপির মধ্যে বচসা শুরু হয়। তারপর হাতাহাতি শুরু হয়ে যায়। জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের জেএমইউএসইউ, এসএফআই, ডিএসপি ও এআইএসএ-এর সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেছে। পাল্টা এবিভিপির সদস্যরাও সোমবার অভিযোগ দায়ের করবে বলে মনে করছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, ফোনে অশান্তির খবর আসার পরেই বিশ্ববিদ্যালয় চত্বরে ছুটে যান। অশান্তি যাতে আর বাড়তে না পারে, তা নিশ্চিত করে।

জেএনইউসএসইউয়ের তরফে অভিযোগে জানানো হয়েছে, এবিভিপির সদস্যরা হস্টেলে আমিষ খাবার খেতে বাধা দেয়। এরপরেই হিংসার পরিবেশ সৃষ্টি হয়। যদিও এবিভিপি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে তারা রাম নবমী উপলক্ষে পুজোর আয়োজন করেছিল। কিন্তু বাম সংগঠনগুলো পুজোতে বাধা দেয়। সেই নিয়েই অশান্তি শুরু হয়। উভয়পক্ষই পরস্পরকে পাথর ছোড়ে, ঘটনায় উভয় পক্ষের ১৬ জন আহত হয়েছে। ঘটনার প্রতিবাদে বাম সংগঠনগুলো ও এবিভিপি পৃথকভাবে মিছিল বের করে।

জেএনইউ’এর ক্যাম্পাস থেকে দুই পড়ুয়াকে অপহরণের চেষ্টা, তদন্তে দিল্লি পুলিশ

‘কমিউনিস্ট ভারত ছোড়ো’, জেএনইউতে পাল্টা দেওয়াল লিখন হিন্দু রক্ষা দলের

জেএনইউ-য়ের দেওয়ালজুড়ে ‘ব্রাহ্মণ তাড়াও’ স্লোগান

ছাত্র-কর্মচারী সংঘর্ষে তপ্ত জেএনইউ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00