Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাবধান শত্রুরা, ৪৪ সেকেন্ডে ১২টা পিনাক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

এই পিনাক ক্ষেপণাস্ত্র সিস্টেমে ৪৪ সেকেন্ডের মধ্যে ১২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে।

Share:

নয়াদিল্লি, নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা গত ১৫ দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় সফলভাবে পিনাক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। পরীক্ষায় দেখা গিয়েছে, পিনাক ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।

এই পিনাক ক্ষেপণাস্ত্র সিস্টেমে ৪৪ সেকেন্ডের মধ্যে ১২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। অর্থাৎ প্রতি চার সেকেন্ডে একটি করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপিত হয়। এই সিস্টেমের সাহায্যে সাত কিলোমিটার থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত দুরত্বের লক্ষ্যবস্তুতে হামলা করা সম্ভব।

পিনাক এমকে-১ উন্নত রকেট সিস্টেম এবং পিনাক এরিয়া ডিনায়াল মিউনিশন রকেট সিস্টেম সফলভাবে পরীক্ষা করা সম্ভব হয়েছে। এই দুই প্রযুক্তি পিনাক সিস্টেমের নতুন সংস্করণ। আগের থেকে অনেক উন্নত। লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি নিখুঁত। আগের থেকে অনেক বেশি দুরত্ব অতিক্রম করে লক্ষ্যবস্তুর ওপর হামলা করতে পারে। গতিবেগও আগের থেকে অনেকটা বেশি। পরীক্ষায় দেখা গিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানছে।

পিনাক উৎক্ষেপণ থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে রাডার, ইলেকট্রো অপটিক্যাল রাডার সিস্টেম, টেলিমেট্রি সিস্টেমের মাধ্যমে নজর রাখা হয়েছে। শিবের ধনুকের নাম অনুসারে এই ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে। ভারতে এই ক্ষেপণাস্ত্র সিস্টেম ১৯৮৬ সালে শুরু হয়েছিল।  

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

১০১তম রকেট উৎক্ষেপণ ইসরোর, নয়া ভারতের দিকে আরও এক কদম অগ্রসর হল দেশবাসী

Missile Park পেল কলকাতা, জানেন কোথায়…

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00