Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বাংলাদেশিদের জন্য সাধারণ পর্যটক ভিসা চালু করল ঢাকাস্থ ভারতীয় দূতাবাস

২০২০ সালের মার্চ মাসে করোনার বেলাগাম সংক্রমণের কারণে বাংলাদেশিদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছিল ভারত সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ দু’বছর বাদে ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করল ভারতীয় দূতাবাস। তবে শুধুমাত্র আকাশপথে যাতায়াতের ক্ষেত্রেই মিলবে পর্যটক ভিসা। বৃহস্পতিবার ঢাকায় আবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ফের ভারতে যাওয়ার জন্য পর্যটক ভিসা চালু হওয়ায় লক্ষ লক্ষ বাংলাদেশি উপকৃত হবেন।

২০২০ সালের মার্চ মাসে করোনার বেলাগাম সংক্রমণের কারণে বাংলাদেশিদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছিল নয়াদিল্লি। ফলে জরুরি চিকি‍ৎসা ও পড়াশোনার ক্ষেত্রে ভারতে যাওয়া সাধারণ মানুষ প্রচণ্ড সমস্যায় পড়েছিলেন। শেষ পর্যন্ত মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় অক্টোবর মাস থেকে ফের বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ইস্যুর সিদ্ধান্ত নেয় ভারতীয় কর্তৃপক্ষ। তবে বেশ কয়েকটি ক্ষেত্রে ভিসা ছাড় দেওয়া হয়।

শুধুমাত্র ব্যবসা-বাণিজ্য, চিকি‍ৎসা, পড়াশোনা ও গবেষণা এবং বিভিন্ন কনফারেন্সে যোগদানের ক্ষেত্রে ভিসা দেওয়া হচ্ছিল। গত বছরের ১৫ নভেম্বরে পর্যটন ভিসাতেও ছাড় দেওয়া হয়। তবে শর্ত দেওয়া হয় চার্টার্ড বিমানেই ভারতে যেতে পারবেন ভ্রমণকারীরা। আর্থিক কারণে অনেকেই যেতে পারছিলেন না। তবে এদিন পর্যটন ভিসার ক্ষেত্রে নিয়ম আরও শিথিল করা হয়েছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সমস্ত বাংলাদেশি যারা ভারত ভ্রমণ করতে আগ্রহী তাদের ২০২০ সালের মার্চের আগে ইস্যু করা ভারতীয় ট্যুরিস্ট ভিসা যা করোনা ভাইরাসের কারণে স্থগিত ছিল, তা পুনর্বহাল করা হয়েছে। তবে শুধু আকাশ পথে ভ্রমণের জন্য সেই ভিসা প্রযোজ্য হবে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00