Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিন-রাতের টেস্টে ২৫২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টের প্রথম ইনিংসে বড় রান তুলতে পারল না ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টের প্রথম ইনিংসে বড় রান তুলতে পারল না ভারত। খেলা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মাত্র ২৫২ রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস। শ্রীলঙ্কান স্পিনারদের দাপটে পিঙ্ক বল টেস্টে ব্যাট করতে নেমে বেশ খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। 

দিন-রাতের এই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।  তবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টিম ইন্ডিয়া। মাত্র ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। মাত্র ২৩ রান করে ফিরে যান বিরাট কোহলি। ৩১ রান আসে হনুমা বিহারীর ব্যাট থেকে। তবে পন্থ (৩৯) ও শ্রেয়স আইয়ারের (৯২) দৌলতে ২৫০ রান বোর্ডে তুলে ফেলতে সক্ষম হয় ভারত। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নেন এমবুলডেনিয়া এবং জয়ারিকারমা। 

জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় শ্রীলঙ্কাও। শামি এবং বুমারহর দাপটে মাত্র ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেন লঙ্কানরা। ক্রিজে রয়েছেন ম্যাথুজ (২১) এবং আসালাঙ্কা (৫)।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00