Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুখবর, ফের করোনায় মৃত্যুহীন বাংলা, একদিনে আক্রান্ত মাত্র ৭১ জন

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি স্বস্তি দিয়েছে শনাক্তের হারও।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের করোনা পরিস্থিতির দ্রুতই উন্নতি ঘটছে। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ যেমন নিম্নমুখী, তেমনই ফের মারণ ভাইরাসের ছোবলে কারও প্রাণহানি ঘটেনি। অর্থা‍ৎ ফের করোনায় মৃত্যুহীন দিনের সাক্ষী থাকল রাজ্য। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি স্বস্তি দিয়েছে শনাক্তের হারও। দৈনিক সংক্রমণের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশে। অর্থা‍ৎ প্রতি তিনজনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

 শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা সামান্য কমেছে। নতুন করে ২০ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশে। যার ফলে আরও ৭১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ১৬ হাজার ৩৬৯ জন। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ১৮৬ জনেই দাঁড়িয়ে।’

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘সুস্থতার হারও স্বস্তি দিয়েছে। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১১১ জন। এ নিয়ে এখনও পর্যন্ত করোনার সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হলেন ১৯ লাখ ৯৩ হাজার ৬৮১ জন। সুস্থতার হার দাঁড়িয়ে রয়েছে ৯৮ দশমিক ৯৭ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ৪০টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ৫৪০ জনে। তার মধ্যে হাসপাতালে রয়েছেন ১০৮ জন।’

পাশাপাশি জোরকদমে চলছে করোনার টিকাকরণ কর্মসূচি। একদিনে নতুন করে আরও এক লাখ ৩২ হাজার ২৭৩ জনকে টিকা দেওয়া হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন ৬ কোটি ৯৭ লক্ষ ৭৯ হাজার ৯৯ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ৯০ লক্ষ ৫০ হাজার ২০৬ জন আর বুস্টার ডোজ পেয়েছেন ১৬ লাখ ৯১ হাজার ১৮৩ জন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00