Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৪ ঘণ্টা কেটে গেলেও হদিশ মিলল না নাবালিকা ছাত্রীর

স্কুলের হোস্টেল থেকে নিখোঁজ হয়ে যায় সে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের হোস্টেল থেকে নিখোঁজ হয়ে গেল পঞ্চম শ্রেণির এক নাবালিকা। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি ওই নাবালিকা ছাত্রীর। আর তার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরের রমেশ চন্দ্র দত্ত বালিকা বিদ্যালয়ে। 

জানা গিয়েছে, নিখোঁজ ওই ছাত্রীর নাম সাবিনা মুর্মু (১১)। বাবার নাম নন্দলাল মুর্মু। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রামপঞ্চায়েতের পূর্ব লোহচর এলাকায়। পরিবারের আর্থিক কারণে বাড়ি থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া মুশকিল হচ্ছিল। যার ফলে হরিরামপুর থেকে বালুরঘাটের আরসিডি গার্লস স্কুলে ভর্তি করা হয় তাকে । সেই স্কুলের হোস্টেলেই থাকত সে। গত ৫ মার্চ হোস্টেলে আসে। এরপর গত শুক্রবার সকালেই স্কুল থেকে বেড়িয়ে পড়েছে।

তবে স্কুলের তরফ থেকেও বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বেপাত্তা ওই নাবালিকা। পরিবার জানিয়েছে, মেয়েটি বাড়ি থেকে মাঝে মধ্যেই বেরিয়ে যেত। এবার হোস্টেল থেকেও একইভাবে বেরিয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, বালুরঘাট-সহ বিভিন্ন এলাকায় ওই ছাত্রীর খোঁজ চলছে। স্কুলের তরফে মাইকিংও করা হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00