Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পেশায় একজন মহিলা মুচি আন্তর্জাতিক নারী দিবসে রইল এক জীবনসংগ্রামের গল্প

পেশায় একজন মহিলা মুচি।  শিশু থেকে শুরু করে বর্ষীয়ান মানুষ সবাই প্রতিদিন জুতোসহ পা এগিয়ে দিচ্ছেন তাঁর দিকে।

Share:

ইসলামপুর ( উত্তর দিনাজপুর): মঙ্গলবার সারা বিশ্ব জুড়ে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। বছরের এই একটা দিনই হোক আর বাকি দিনগুলি আমাদের সমাজে মহিলাদের স্থান একইরকম। আমাদের সমাজে খেটে খাওয়া মহিলারা অসংখ্য। তেমনি একজনের সন্ধান দেব আজ। যিনি পেশায় একজন মহিলা মুচি।  শিশু থেকে শুরু করে বর্ষীয়ান মানুষ সবাই প্রতিদিন জুতোসহ পা এগিয়ে দিচ্ছেন তাঁর দিকে। যার কথা বলা হচ্ছে তিনি ইসলামপুরের লিচু বাগানের বাসিন্দা সুজিয়া দেবী রাম, বছর ষাটের এক মহিলা। দিনাজপুর জেলার ইসলামপুরের প্রথম মহিলা মুচি ছোট-বড় সকলের জুতো খুলে তা মেরামত কখনও বা পালিশ করে দিচ্ছেন। এইভাবেই নিজের ভরণপোষণের ব্যবস্থা করেছেন সুজিয়া দেবী রাম। এখন তিনি এক ক্লান্ত সৈনিক। তবুও জীবন যুদ্ধে এগিয়ে চলছেন তিনি ।

স্বামীর অবর্তমানে তাঁর পুত্রেরা থাকলেও তাঁরা নিজেরা নিজেকে নিয়ে ব্যস্ত, যার যার ভরণ-পোষণের দায়িত্ব তাঁরা সেই ভাবেই করে নিয়েছে। সেখানে মা যেন ব্যর্থ, অবহেলিত। যতদিন বেঁচে থাকবেন মা অর্থাৎ ইসলামপুরের প্রথম মহিলা মুচি ততদিন এভাবে জুতা পালিশ করে ও সেলাই করে পেট চালাতে হবে । তাই কারও ভরসায় না থেকে প্রতিদিন সকাল হলেই দোকানের ঝাঁপ খোলেন তিনি। আবার সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যা রোজগার হয় তা থেকে নিজের পেট চালানোর জন্য যা কিছু বাজার করার প্রয়োজন তা করেন তিনি।

বাড়ি ফিরে ক্লান্ত হয় বুঝতে পারছেন বয়স বাড়ছে । সারাদিন কাজ করতে করতে ক্লান্ত শরীর কখনো কখনো থমকে যায় তবুও পেট চালাতে গিয়ে কারো ভরসা না করে যত দিন বাঁচবেন এভাবে কাজ করে যেতে চান । দীর্ঘ ২৬ বছর ধরে কাজ করছেন তিনি এভাবে। দীর্ঘদিনের লড়াই কবে শেষ হবে তিনিও জানেন না । তবে মহিলা হলেও দীর্ঘদিনের অভিজ্ঞতায় স্বামীর কাছ থেকে জুতো সেলাই এর পার্ট নিয়ে যেভাবে এখন যেভাবে আমি পূর্ণভাবে সেলাই মেরামত পালিশ গ্রাহকরা তার সঙ্গে পাল্লা দিতে পারে এমন মুচির সংখ্যা খুবই কম । কেমন আছেন তিনি কেউ তার খোঁজ রাখেন না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00