Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের মহার্ঘ সোনা, ৭০ হাজার ছুঁয়ে ফেলল রুপো

এদিন কলকাতায় ২২ ক্যারেট অর্থা‍ৎ গয়নার সোনার দাম আগের দিনের চেয়ে প্রতি ১০ গ্রামে বেড়েছে ৭০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রুশ-ইউক্রেনের মধ্যে যেমন যুদ্ধ থামার লক্ষণ নেই, তেমনই সোনা ও রুপোর দাম কমারও কোনও ইঙ্গিত। শনিবার কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের সোনার দাম যেমন একলাফে সাতশো টাকার বেশি বেড়েছে, তেমনই প্রতি কেজিতে ২ হাজার টাকা বাড়ায় রুপোর দাম ৭০ হাজারের গণ্ডি ছুঁয়েছে। বিয়ের মরসুমে দুই ধাতুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় কার্যত মধ্যবিত্তের মুখ থেকে হাসি উধাও হয়েছে।

রুশ-ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরেই বিশ্ববাজারে তরল সোনা অর্থা‍ৎ অপরিশোধিত তেলের পাশাপাশি সোনা সহ বিভিন্ন ধাতব পদার্থের দামও বেড়ে চলেছে। যুদ্ধ না থামা পর্যন্ত বাজার থিতু হবে না বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এদিন কলকাতায় ২২ ক্যারেট অর্থা‍ৎ গয়নার সোনার দাম আগের দিনের চেয়ে প্রতি ১০ গ্রামে বেড়েছে ৭০০ টাকা। ফলে ৪৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪০০ টাকায়। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেটের সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ৭৬০ টাকা। যার ফলে ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫২ হাজার ৮০০ টাকা।

সোনার পাশাপাশি রুপোর দামেও চোখে সর্ষেফুল দেখছেন ক্রেতারা। এদিন কলকাতা বাজারে প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ২ হাজার টাকা। যার ফলে ৭০ হাজার টাকায় পৌঁছে গিয়েছে প্রতি কেজি রুপো। চলতি সপ্তাহে প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ৪ হাজার ৮০০ টাকা। গত সোমবার সপ্তাহ শুরুর দিন কলকাতায় প্রতি কেজি রুপোর দাম ছিল ৬৫ হাজার ২০০ টাকা।

বিয়ের মরসুমে ক্রমশই চড়ছে সোনার দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

কলকাতায় আরও দামি সোনা, সামান্য কমল রুপোর দাম

Gold & Silver: ফের চড়ল সোনা ও রুপোর দাম

ঈদ-অক্ষয় তৃতীয়ার আগে ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম

ফের সস্তা সোনা-রুপো, কলকাতায় কত দাম জেনে নিন…..

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম

১০০ টাকার পেট্রোলের জন্য কোন রাজ্যে কত কর দিতে হয় জানেন কী?

সুখবর, ৭০ হাজারে নামল রুপো, সোনার দামেও পতন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00