Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনার করাল থাবা থেকে মুক্ত হচ্ছে বাংলা, একদিনে আক্রান্ত মাত্র ২৮১

দৈনিক সংক্রমণ এক ধাক্কায় তিনশোর নীচে

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার করাল থাবা থেকে মুক্ত হচ্ছে বাংলা, একদিনে আক্রান্ত মাত্র ২৮১
নিজস্ব প্রতিনিধি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই করোনাভাইরাসের করাল থাবা থেকে মুক্ত হচ্ছে রাজ্য। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ এক ধাক্কায় তিনশোর গণ্ডির নিচে নেমে এসেছে। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যু ও শনাক্তের হারও নিম্নমুখী। একদিনে প্রাণঘাতী ভাইরাসের বলি হয়েছেন ১২ জন আর পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৯ শতাংশে। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা।
শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় রাজ্যে সামান্য বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। ১৬২টি ল্যাবরেটরিতে আরও ৩৫ হাজার ৫৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৯ শতাংশ। নতুন করে ২৮১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৩ হাজার ৭৫ জনে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ১২ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ১১৯ জন।’
রাজ্যের অধিকাংশ জেলাতেই আগের দিনের তুলনায় সংক্রমণ পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। যদিও দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৬ জন আর প্রাণ হারিয়েছেন পাঁচজন। কলকাতায় আরও ৩৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। প্রাণ হারিয়েছেন তিন জন। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ জন এবং মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন দুই জন।
স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৩৫৭ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৮৫ হাজার ৩০৮ জনে। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৬২ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেস কমেছে এক হাজার ৮৮টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে ৬ হাজার ৬৪৮ জন।’

আরও পড়ুন স্বস্তি, রাজ্যে করোনার সংক্রমণ নিম্নমুখী, শনাক্তের হার এক শতাংশেরও কম

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00