Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেজরিওয়ালকে জঙ্গি বলা কুমার বিশ্বাসকেই Y ক্যাটাগরির সিকিউরিটি কেন্দ্রের

সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জঙ্গি বলে সংবাদের শিরোনামে আসা কুমার বিশ্বাসকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রক সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। কুমার বিশ্বাস একসময় আম আদমি পার্টিতেই ছিলেন। শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি দল ছাড়েন। তবে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার প্রেক্ষাপটে রয়েছে, কুমার বিশ্বাসের সঙ্গে আপ নেতার একটি সাক্ষাৎকার।

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০১৭-য়ের নির্বাচনে কেজরিওয়ালকে তিনি সতর্ক করতে গিয়ে বলেন, কোনও অবস্থায় যেন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা খলিস্তানিদের সঙ্গে হাত না মেলায়। সেই পরামর্শ শুনে আপ শীর্ষ নেতার পাল্টা জবাব ছিল, এটা কোনওভাবেই সম্ভব নয়। হয় তিনি একদিন কোনও একটি স্বাধীন রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন না হলে তিনি কোনও একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। তাঁর কথায়, ‘কেজরিওয়াল নে বতায়া নেহি হো যায়েগা। ইয়া তো ম্যাঁয় এক স্বতন্ত্রতা সুবে কা মুখ্যমন্ত্রী বানুঙ্গা, ইয়া স্বতন্ত্রতা দেশ কা পেহলা প্রধানমন্ত্রী।‘

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুহূর্তের মধ্যে ভাইরাল হয় ওই মন্তব্য। কংগ্রেস তো বটেই, বিজেপিও কেজরিওয়ালের বিরুদ্ধে সুর চড়ায়। আপ সুপ্রিমোর বিরুদ্ধে তাদের অভিযোগ, পাঞ্জাবে ভোটে জিততে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে হাত মিলিয়েছেন কেজরিও। যদিও দলের তরফ থেকে ওই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। এই বিতর্কিত আবহের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রক কুমার বিশ্বাসকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00