Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নীতীশের সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠক

বৈঠক হয়েছে দিল্লিতে নীতীশ কুমারের সরকারি বাসভবনে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বৈঠক হয়েছে দিল্লিতে নীতীশ কুমারের সরকারি বাসভবনে, শুক্রবার। প্রশান্ত কিশোরে সৌজন্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী নৈশভোজের আয়োজন করেন। পাঁচ রাজ্যের চলতে থাকা ভোটের নিরিখে এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। উভয়েই জানিয়েছেন, এই বৈঠক নেহাতই সৌজন্যমূলক। দীর্ঘদিন দুজনের মধ্যে দেখা হয় না।  তাই, সময়-সুযোগ করে উভয়েই উভয়ের সঙ্গে দেখা করলাম। 

উল্লেখ করা যেতে পারে, প্রশান্ত কিশোর একসময় নীতীশ কুমারের দলেই ছিলেন। কিন্তু দু বছর আগে ২০২০ সালে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। ফলে, উভয়ের মধ্যে তৈরি হয় দূরত্ব। সেই ঘটনার দু বছরের মাথায় আবার একে অপরের মুখোমুখি। 

নীতীশ কুমারের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর প্রশান্ত কিশোর অপেক্ষমান সাংবাদিকদের বলেন, এই বৈঠক নেহাতই সৌজন্যমূলক। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমিক্রনে আক্রান্ত হওয়ার সময় প্রশান্ত কিশোর তাঁকে ফোন করেন। ফোনে উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। ভোট কুশলী প্রশান্ত কিশোর নীতীশ কুমারের দ্রুত আরোগ্য কামনা করেন। সেই ফোনালাপের পর মুখোমুখি দুজনে। প্রশান্ত কিশোর নীতীশ কুমারের সঙ্গে দেখা করার বিষয়টি নেহাত সৌজন্যমূলক বললেও রাজনৈতিকমহল এই বৈঠককে বাড়তি গুরুত্ব দিয়েই দেখছে। প্রশ্ন উঠছে, তাহলে কী নীতীশের ‘ঘরে’ ফিরতে চলেছেন ভোট কুশলী? এখনও পর্যন্ত এই খবরে সিলমোহর পড়েনি। পড়তে হয়তো কিছুদিন সময় লাগবে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00