Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অর্থ পাচারের মামলায় দাউদ ঘনিষ্ঠদের বাড়িতে হানা ইডি’র

NIA-এর তরফে UAPA তথা দেশদ্রোহিতার মামলা আগেই চাপানো হয়েছে দাউদ ইব্রাহিমের উপর

Share:

নিজস্ব প্রতিনিধি: NIA-এর তরফে UAPA তথা দেশদ্রোহিতার মামলা আগেই চাপানো হয়েছে দাউদ ইব্রাহিমের উপর। এবার অর্থ পাচারের মামলায় দাউদ ঘনিষ্ঠদের বাড়িতে ও অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। অর্থপাচারের অভিযোগে মুম্বইয়ে দাউদ ঘনিষ্ঠদের একাধিক ডেরায় অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পঞ্জাবে কিছুদিন আগেই ফের ডি-কোম্পানির সক্রিয়তার খোঁজ পায় গোয়েন্দারা। গোয়েন্দারা মনে করছেন, আন্ডারওয়ার্ল্ডকে ব্যবহার করে ভারতে সন্ত্রাসে মদত দিতে নতুন করে সক্রিয় হয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই।

তখনই জানা যায়, দাউদের ঘনিষ্ঠ ও অনুরাগীরা মুম্বই থেকেই জঙ্গিদের আর্থিক সাহায্য করছে। যার ভিত্তিতেই মঙ্গলবার সকাল থেকেই অভিযানে নামে ইডি। মুম্বই-এর একাধিক সংস্থা ও দাউদ ঘনিষ্ঠের বাড়িতে খানা তল্লাশি চালায় ইডি। মুম্বই-এর ১০ জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় আর্থিক তছরুপের তদন্ত কারী সংস্থা। যার মধ্যে রয়েছে দাউদের বোন হাসিনা পার্কারের বাড়িও। সূত্রের খবর, মহারাষ্ট্রের এক রাজনীতিবিদও ইডির নজরে রয়েছেন। তিনিও অর্থপাচারের সঙ্গে যুক্ত বলেই মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে ইডি।

ক’দিন আগেই একাধিক নাশকতামূলক ঘটনায় জড়িত দাউদ ও তার সঙ্গীদের বিরুদ্ধে নতুন করে ইউএপিএ ধারায় মামলা রুজু করে এনআইএ। জানা গিয়েছে, এনআইএ-র ডিআইজির নেতৃত্বে একটি দল এই বিষয়ে তদন্ত শুরু করেছে। ওই দলে একজন পুলিশ সুপারিটেন্ডেন্টও রয়েছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00