Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউক্রেন! আরও জোরালো পরিস্থিতি, ভারতীয় ছাত্রদের ফেরার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেজে গিয়েছে যুদ্ধের দামামা। ইউক্রেন নিয়ে রাশিয়া এবং আমেরিকার মধ্যে যুদ্ধ যে অবশ্যম্ভাবী সেটা এখন এক প্রকার পরিষ্কার। আর তাই এই মুহূর্তে ইউক্রেনে থাকা মোটেই নিরাপদ নয়। মূলত সেই কারণেই মঙ্গলবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ইউক্রেনে বসবাসকারী ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হল। ইউক্রেনে ক্রমশ বাড়ছে রাশিয়ার আগ্রাসন। আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দেশে নাগরিকদের নিরাপদভাবে দেশে ফেরাতে তৎপর ভারত সরকার।

জানা যাচ্ছে, সেখানকার ভারতীয় মিশনে পাঠরতা ভারতীয় ছাত্রছাত্রীদের, বিশেষ করে যাদের থাকা এই মুহূর্তে অপরিহার্য নয়, তাঁদের অবিলম্বে ভারতে ফিরে আসতে বলা হয়েছে। এক্ষেত্রে যারা এই মুহূর্তে ইউক্রেন ছেড়ে দেশে ফিরতে পারছেন না তাঁদের নিয়মিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলতে বলা হয়েছে।

উল্লেখ্য, এই মুহূর্তে ইউক্রেনকে কেন্দ্র করে চরমে পৌঁছেছে রাশিয়া এবং আমেরিকার মধ্যেকার দ্বন্ধ। ইতিমধ্যেই সেই দেশের পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে ভারতের অনেক আগেই আমেরিকা তাদের দেশের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে। সম্প্রতি আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে যে, যে কোনও মুহূর্তে ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে রাশিয়ার সেনা। ঠিক কবে থেকে এই সমুখ সংঘাতের সূচনা হবে সেটা এখনও স্পষ্ট নয়। তবে সেই দিন আসতে যে আর বেশীদিন বাকি নেই সেটা রাশিয়া ইতিমধ্যেই ইশারায়, ইঙ্গিতে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে। এর ঠিক পরেই কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে সেই দেশে থাকা ভারতীয়দের দ্রুত ইউক্রেন ছাড়ার বার্তা দেওয়া হয়। পাশাপাশি আপাতত ওই দেশে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের তরফ থেকে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00