Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Retail Inflation: খুচরো মুদ্রাস্ফীতি ছ মাসে সর্বোচ্চ

গত ডিসেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৫৯ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছ মাসে সর্বোচ্চ হল খুচরো মুদ্রাস্ফীতি। জানুয়ারিতে এর হার ছিল ৬.০১ শতাংশ। গত ডিসেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৫৯ শতাংশ। বাজার বিশেষজ্ঞরা এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন, খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্যই  খুচরো মুদ্রাস্ফীতির হার এক লাফে অনেকটাই বেড়েছে। গত ডিসেম্বরে এর হার কিছুটা কম থাকায় স্বস্তি পাওয়া গিয়েছিল।

গত জুলাইতে খুচরো মুদ্রাস্ফীতি এক লাফে সাড়ে ছ শতাংশ পেরিয়ে যায়। ওই মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৪৩। আর্থির সমীক্ষায় বলা হয়েছিল জুলাইতে খুচরো মুদ্রাস্ফীতির হার  ছ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করবে।যদিও সেই পূর্বাভাস না মেলায় অনেকেই উদ্গিগ্ন। জানা গিয়েছে, গত ডিসেম্বরের নিরিখে বেশ কয়েকটি খাদ্যপণ্যের দাম বেড়েছে। সেই সব খাদ্যপণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন দানাশস্য, ডিম, দুগ্ধজাত পণ্য। দাম বেড়েছে অন্যান্য পণ্যসামগ্রীর। সেই সব পণ্যের মধ্যে রয়েছে পোশাক, জুতো, গৃহস্থালীর সরঞ্জাম, শিক্ষা-স্বাস্থ্য, পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত সামগ্রীর। গত বছর সেপ্টম্বর, অক্টোবর, নভেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার পাঁচ শতাংশের নীচে ছিল।সোমবার কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক থেকে খুচরো মুদ্রাস্ফীতি সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00