Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রায় নির্বিঘ্নেই উত্তরপ্রদেশের দ্বিতীয়দফা

শেষ হল গোয়া, উত্তরাখণ্ডের ভোট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  প্রায় নির্বিঘ্নেই সোমবার শেষ হল উত্তরপ্রদেশ বিধানসভার দ্বিতীয়দফার ভোট। একই দিনে ভোট ছিল গোয়া এবং উত্তরাখণ্ডে। সেখান থেকেও এই খবর লেখা পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উত্তরপ্রদেশে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার ৭৫.২৯। গোয়ায় দুপুর তিনটের মধ্যে ৬০ শতাংশ ভোট পড়ে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া সর্বশেষ খবরে জানা গিয়েছে, গোয়ায় ভোটের হার ৭৫.২৯ শতাংশ, উত্তরপ্রদেশে ভোটের হার ৬০.৫০ শতাংশ, উত্তরাখণ্ডে ভোটের হার ৫৯.৩৭ শতাংশ।

উত্তরপ্রদেশে দ্বিতীয়দফায় সোমবার নটি জেলার মোট ৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। অন্যদিকে, গোয়া এবং উত্তরাখণ্ডে যথাক্রমে ৪০ এবং ৭০টি কেন্দ্রে। উত্তরপ্রদেশে দ্বিতীয় দফায় যে সব কেন্দ্রের দিকে নজর ছিল, সেই সব কেন্দ্রগুলি হল সাহারানপুর, বিজনৌর, মোরাদাবাদ, সম্বল, রামপুর, আমরোহা, বদায়ুন, বেরিলি ও শাহজানপুর। ভোট গ্রহণ শুরু হয় সকাল ছটা থেকে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভোটগ্রহণের সময়সীমা বাড়িয়ে সন্ধ্যা ছটা পর্যন্ত করা হয়।

গোয়ায় এদিন যে সব প্রার্থীর ভাগ্য ইভিএমে বন্দি হল তাঁদের মধ্যে রয়েছেন প্রমোজ সাওয়ান্ত, দিগম্বর কামাত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর পারিক্করের ছেলে উৎপল পারিক্কর, গোয়া ফরওয়ার্ড পার্টির বিজয় সরদেশাই। উত্তরাখণ্ডের বিধানসভা ভোটে সোমবার যাদের ভাগ্য ইভিএমে বন্দি হল তাঁদের মধ্যে রয়েছেন বিদীয় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, সতপাল মহারাজ, ধ্যান সিং রাওয়াত, মদন কৌশিক, হরিশ রাওয়াত।  

আরও পড়ুন ভোটগ্রহণের দ্বিতীয় দিনেই যোগীর মুখে হিজাব

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00