Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘২০১৪ সালে আমারও কপ্টার আটকেছিল’, রাহুলকে স্মরণ করালেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘২০১৪ সালে কংগ্রেসের ‘যুবরাজের’ জন্য আমার কপ্টারও আটকে দেওয়া হয়েছিল। এটা কংগ্রেসের পুরনো অভ্যাস। এইভাবে ক্ষমতায় থাকাকালীন তাঁরাও বিরোধীদের হেলিকপ্টারে একাধিকবার নিষেধাজ্ঞা জারি করেছে।’ সোমবার হেলিকপ্টার বিতর্কের পাল্টা জবাব দিয়ে ঠিক এই ভাষাতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার ১৪ জানুয়ারি থেকে পঞ্জাবে আগামী বিধানসভা উপলক্ষে জনসভা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আগামী মাসেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এই রাজ্যে। তার আগে এই প্রথম জনসভা করলেন প্রধানমন্ত্রী। কিন্তু জনসভার প্রথম দিনেই বিরোধী দলের সঙ্গে মুখোমুখি সংঘাত শুরু হয় প্রধানমন্ত্রীর। এদিন পঞ্জাবের জলন্ধরে  ছিল মোদির প্রথম জনসভা। এদিকে পঞ্জাবের    ছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধির জন্সভা। সেই জনসভায় রাহুল গান্ধির সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকার কত্রহা ছিল পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণ জিৎ সিং চান্নির। কিন্তু প্রধানমন্ত্রী আকাশপথে জলন্ধরে যাবেন বলে প্রথমে চান্নির হেলিকপ্টার ওড়ার অনুমতি দেওয়া হলেও শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়। ফলে রাহুল গান্ধির জনসভায় পৌঁছতে পারেননি তিনি। এরপরেই কংগ্রেস প্রধানমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুলে বলে, প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে একের পর এক বিরোধী নেতাদের হহেলিকপ্টার ওড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করছে। রাহুল গান্ধির এই অভিযোগের ওপর ভিত্তি করেই এদিন প্রধানমন্ত্রী জাতীয় কংগ্রেসকে পাল্টা জবাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে তখন প্রধানমন্ত্রী পদে আমার নাম ঘোষণা হয়ে গিয়েছে। প্রচার চালাতে পাঠানকোট ও হিমাচল আমাকে যেতেই হত। কিন্তু আমার হেলিকপ্টারটি উড়তে দেওয়া হয়নি কারণ কংগ্রেসের যুবরাজ (রাহুল গান্ধি) তখন অমৃতসরে যাচ্ছিলেন। তাই কংগ্রেসের বিরোধীদের কাজ করতে না দেওয়ার অভ্যাস রয়েছে। সেটাই তাঁরা এখন আমার ঘাড়ে চাপাতে চাইছে।’ 

প্রধানমন্ত্রী এদিন কংগ্রেসকে আক্রমণ করে আরও বলেন, ‘পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে অপমানিত করার অভিযোগ রয়েছে কংগ্রেসের ওপর। তারা সর্বদাই সরকারকে বাধা দেওয়ার এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে সরকার পরিচালনার চেষ্টা করে।’ 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00