Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Dumdum: ছয় দিন ধরে মায়ের দেহ আগলে ছেলে

মৃতের নাম দীপালি ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিনসন স্ট্রিট ফিরল দমদমের কমলাপুরে।

ছয় দিন ধরে মায়ের দেহ আগলে রেখেছিল ছেলে। শুক্রবার সকালে এলাকার মানুষ পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মৃতের নাম দীপালি ভট্টাচার্য। বয়স হয়েছিল ৯০ বছর। কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নবতিরপর এই মহিলাকে কিছুদিন ধরেই দেখা যাচ্ছিল না। ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় এলাকাবাসী এই ব্যাপারে তাঁকে কিছু জিজ্ঞাসা করতে বিশেষ ভরসা করেনি। শুক্রবার সকাল থেকে এলাকায় পচাগন্ধ ছড়িয়ে পড়লে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে আরজিকর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। পাশাপাশি ছেলের সঙ্গে কথা বলে তাদের আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

উল্লেখ করা যেতে পারে, এই ঘটনা প্রথম ঘটেছিল রবিসনস্ট্রিটে। সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হলে শহরবাসী কার্যত বিস্মিত হয়ে যায়। তারপর শহরের একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। তবে রবিসনস্ট্রিটের পার্থকে তারপর তাঁকে পাঠানো হয় ‘মিশনারিজ অব চ্যারিটি’-র হোমে। সেখানকার ফাদার রডনিই পার্থর দেখভাল করতেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে সে আত্মহত্যা করে। মনোবিদদের মতে, সুস্থ হওয়ার পর অতীত স্মৃতি পার্থকে তাড়িয়ে বেড়াচ্ছিল। সেই কারণে সে আত্মঘাতী হয়।  আদালতে মামলাও হয়েছিল। শুনানির দুদিন আগে পার্থ গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়।

আরও পড়ুন রবিনসন স্ট্রিটের ছায়া! ৩ মাস ধরে বাবার দেহ আগলে ছেলে

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00