Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিট অ্যান্ড রান এবার দিল্লিতে! ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, মুম্বই, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পরে এবার হিট অ্যান্ড রানের ঘটনার পুনরাবৃত্তি হল রাজধানী দিল্লিতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে প্রায় লক্ষাধিক টাকার একটি বিলাসবহুল গাড়ি সজোরে এসে ধাক্কা মারছে একজন পথচারীকে। বেপরোয়া গতিতে ধেয়ে আসা ওই গাড়ির ধাক্কায়  গুরুতর আহত হয়ে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ওই পথচারী। এই ঘটনার পুরো ভিডিওই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ভিডিওতে দেখা গিয়েছে গাড়িটি ওই পথচারীকে ধাক্কা দেওয়ার পরে অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। এই ঘটনার ভয়াবহতা দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজনেরা।

অন্য একটি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে দ্রুত গতিতে ছুটে আসা ওই SUV গাড়িটি ওই পথচারীকে অতর্কিতে ধাক্কা মারার পরপরই লোকটি রাস্তায় লুটিয়ে পড়ে। কিন্তু এরপরেই ওই গাড়িটিকে দ্রুতগতিতে ছুটে পালিয়ে যেতে দেখা গিয়েছে । এই ঘটনায় ৩৭ বছর বয়সী আনন্দ বিজয় ম্যান্ডেলিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে অন্যান্য পথচারীরাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, এই সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে ইতিমধ্যেই ওই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই গাড়ির চালক অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের ছেলে। সিসিটিভির মাধ্যমে ওই খুনে গাড়ির চালককে সনাক্ত করেছে পুলিশ। গত ৮ ফেব্রুয়ারি ঘটে এই ঘটনাটি। তার দুইদিন পরে ২৭ বছর বয়সী রাজ সুন্দরমকে গুরগাঁওয়ের লে মেরিডিয়ান হোটেলের বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00