Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অরুণাচলে তুষারধসে মৃত সেনাদের প্রতি শোকপ্রকাশ মমতার

অনেক চেষ্টার পরও হল না শেষরক্ষা। অরুণাচলের তুষার ধসের বলি হতে হয়েছে সাতজন ভারতীয় সেনাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক চেষ্টার পরও হল না শেষরক্ষা। অরুণাচলের তুষার ধসের বলি হতে হয়েছে সাতজন ভারতীয় সেনাকে। মঙ্গলবার তাঁদের সকলের দেহ উদ্ধার করা হয়। গত রবিবার তুষারপাতের সময় আটকে পড়েছিল এই সেনার দলটি। তারপর থেকেই নিখোঁজ ছিল তারা। এরপর থেকেই তুষারধসে হারিয়ে যাওয়া জওয়ানদের খুঁজে বের করার জন্য রীতিমতো জোর কদমে শুরু হয় তল্লাশি। অবশেষে মঙ্গলবার তাঁদের পাওয়া যায়। তবে জীবিত নয় মৃত। 

সেনাদের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটের মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন তিনি। সেখানে মমতা লিখেছেন, ‘অরুণাচল প্রদেশে তুষারঝড়ের মধ্যে কর্মরত অবস্থায় আমাদের ৭ জন সাহসী জওয়ানের দুর্ভাগ্যজনক মৃত্যুর কথা জেনে গভীরভাবে দু:খিত। আমাদের জওয়ানরা নি:স্বার্থভাবে আমাদের সুরক্ষা এবং নিরাপত্তা প্রদান করে থাকে। জওয়ানদের আমার স্যালুট। তাঁদের পরিবার এবং সহকর্মীদের  প্রতি রইল আমার গভীর সমবেদনা’।

অন্যদিকে, ভারতীয় সেনার তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, ‘প্রায় সাড়ে ১৪ হাজার ফুট উচ্চতায় অবস্থিত কামিং সেক্টর অঞ্চলটিতে গত কয়েকদিন ধরে ভারী তুষারপাতের কারণে আবহাওয়া খুবই খারাপ ছিল। ফলে উদ্ধারকার্য চালাতে বেশ সমস্যা হয়েছে। মৃত সেনাদের দেহ ময়নাতদন্তের জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে’।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00