Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত পুলিশ আধিকারিক

ঘটনাটি ঘটেছে বিন্নাগুড়ি রেল গেট সংলগ্ন এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাসের ধাক্কায় আহত হলেন এক পুলিশ আধিকারিক। ঘটনাটি ঘটেছে বিন্নাগুড়ি রেল গেট সংলগ্ন এলাকায়। সেখানে মঙ্গলবার সন্ধ্যায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন বানারহাট থানার এএসআই কমল রায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি ফাড়ির পুলিশ ও বানারহাট থানার পুলিশ।

এরপর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অফিসারকে বানারহাট সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়। তবে গুরুতর আঘাত লাগার জন্য তাঁকে প্রাথমিক চিকিৎসার পর শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা নাগাদ থানা থেকে নিজের মোটর বাইকে করে তেলিপাড়া মোড়ের দিকে ডিউটিতে যাওয়ার সময় বিন্নাগুড়ি রেলগেট সংলগ্ন জাতীয় সড়কে পিছন থেকে যাত্রীবাহী বাসটি ধাক্কা মারে এএসআই কমল রায়কে। ঘাতক গাড়িটির খোঁজ চালানো হচ্ছে। এছাড়া ঘটনার তদন্ত শুরু করেছে বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00