Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Kolkata Metro: ১২ ঘণ্টা আগে কাটা যাবে টিকিট

আপাতত এই পরিষেবা চালু হচ্ছে ইস্টওয়েস্ট মেট্রো পথে

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪৫ মিনিট নয়, এবার থেকে কলকাতা মেট্রোয় ১২ ঘণ্টা আগে টিকিট কাটা যাবে। তার জন্য স্ক্যান করতে হবে কিউ আর কোড। আপাতত এই পরিষেবা চালু হচ্ছে ইস্টওয়েস্ট মেট্রো পথে। পরবর্তীকালে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটেও চালু হবে এই পরিষেবা। মোবাইলের মাধ্যমে কিউ আর কোড স্ক্যান করে এই টিকিট কাটা যাবে।  এই পরিষেবায় সব থেকে বেশি উপকৃত হবেন যারা মেট্রো পথে খুব একটা বেশি যাতায়াত করেন না।

এখন মেট্রোতে রয়েছে টোকেন এবং স্মার্টকার্ড। অফিসের সময়ে টোকেন-টিকিট কাটার জন্য লম্বাই লাইন পড়ে যায়। আগামীদিনে সেই ঝামেলা থেকে অনেকেই রেহাই পাবেন। আগে থেকেই তারা নির্দিষ্ট গন্তব্যের জন্য টিকিট কাটতে পারবেন। এর জন্য প্রথমে মোবাইলে ডাউনলোড করতে হবে কলকাতা মেট্রোরেলের মোবাইল অ্যাপ্লিকেশন। সেখান থেকে কিউআরকোডের অপশন থেকে নির্দিষ্ট স্টেশনের নাম দিয়ে টিকিট বুক করা যাবে।পরবর্তী সময়ে মেট্রো স্টেশনে ঢোকার সময় নির্দিষ্ট পয়েন্টে ওই কিউ আর কোড স্ক্যান করিয়ে মেট্রোতে যাওয়া আসা করা যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা মেট্রোয় ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যাত্রাপথে বাজানো হবে গান। বাংলার পাশাপাশি জনপ্রিয় হিন্দিগানও সেখানে বাজানো হবে। এর মূল উদ্দেশ্য ক্লান্তি দূর করা। অফিস মানেই দৌড়াদৌড়ি। তাড়াহুড়ো করা। সেটা যাওয়ার সময় হোক বা বাড়ি ফেরার সময়। ইস্টওয়েস্ট মেট্রোর পর স্ক্যান করে টিকিট কাটার সুযোগ করে দেওয়া হবে পুরনো মেট্রোর যাত্রীদের।

আরও পড়ুন ট্র্যাকে নামল মেট্রোর নতুন কোচ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00