Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেষে কিনা বিজেপি জোটে কংগ্রেস

এই সমর্থন যে কার্যত অবাক জলপানের মতো

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলং:  সলিল চৌধুরী একটা গান লিখেছিলেন-এই পৃথিবীতে ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। কংগ্রেস মেঘালয়ে যা করল, তার প্রেক্ষিতে সলিল চৌধুরীর এই গানটাই উপযুক্ত।

কী করেছে কংগ্রেস?  

দলের পাঁচ বিধায়ক মুখ্যমন্ত্রী কোনরাড সাংমা নেতৃত্বাধীন এনপিপি জোটে সামিল হয়েছেন। এই জোটে রয়েছে পদ্মশিবির।আগাগোড়াই এনপিপির বিরোধিতা করে এসেছে কংগ্রেস। সম্প্রতি দলের ১২জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় মেঘালয়ে এনপিপির আরও কাছাকাছি হয়েছে কংগ্রেস। সেই নৈকট্য যে একেবারে দলবদলে বদলে যাবে, সেটা ভাবতেই পারছে না রাজনৈতিকমহলের একাংশ।

যোগদানের পর অম্পরিন লিংদো জানিয়েছেন, ‘কোনরাড কে সাংমা নেতৃত্বধীন জোটকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই এই জোট আরও শক্ত ও মজবুত হোক। আমরা চিঠি দিয়ে দলের প্রতি সমর্থনের ইচ্ছা প্রকাশ করেছি। মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছি এই সমর্থন চিঠি।আমাদের লক্ষ্য একটাই-সংবিধান প্রদত্ত অধিকার দেশের প্রতিটি নাগরিকের জন্য সুনিশ্চিত করা। আর সে কারণে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।’

এই সমর্থন যে কার্যত অবাক জলপানের মতো, সে ব্যাপারে কারও মনে সন্দেহ নেই। আর এই দবদলের ঘটনা সেদিন ঘটল, যেদিন সংসদে দাড়িয়ে কংগ্রেসকে বাক্যবাণে বিদ্ধ করেছেন প্রধানমন্ত্রী মোদি। নিশানা করেছেন গান্ধি পরিবারকে। মোদির কথায়, দেশকে কয়েকদশক পিছিয়ে দিয়েছে গোটা পরিবার। আর তার ফল ভোগকরছে ভারতের শতকোটি নাগরিক। কেন্দ্রে পালাবদলের পর পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। বিজেপি সরকারের নীতি সুফল ভোগ করছে আজ দেশ।

আরও পড়ুন বিজেপি দেশের জন্য বিপজ্জনক: মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00