Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোটি টাকার ব্যাগ নিয়ে এবং পিস্তল উঁচিয়ে ভিড় রাস্তা দিয়ে পালাল ৪ ডাকাত

দিনে-দুপুরে ঘটে গেল বড়সড় ডাকাতির ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনে-দুপুরে ঘটে গেল বড়সড় ডাকাতির ঘটনা। যা আরও একবার প্রশ্ন তুলে দিল নিরাপত্তা নিয়ে। প্রায় এক কোটি টাকা ডাকাতি করে বন্দুক উঁচিয়ে চম্পট দিল ৪ জনের ডাকাত দল। ভয়ঙ্কর এই ঘটনার সাক্ষী রইল হাওড়ার বেলিলিয়াস রোড এলাকা। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। 

কোটি টাকা ডাকাতি করে পিঠে ব্যাগে করে নিয়ে ট্যাক্সি চড়ে পালাচ্ছিল চার যুবক। তবে হঠাৎ করে জ্যামে ফেঁসে যায় তাদের গাড়িটি। সেই সময় জনাকীর্ণ রাস্তায় নেমে পিস্তল বের করে সকলকে ভয় দেখিয়ে ছুটে পালায় তারা। ডাকাতদের হাতে পিস্তল দেখে রীতিমতো আতঙ্কে থমকে যায় রাস্তার সব মানুষজন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ বেলিলিয়াস রোডের একটি লোহার সামগ্রীর কথা দোকান লুঠ করে ওই ডাকাত দল। তারা দোকান থেকে প্রায় এক কোটি টাকার মতো ডাকাতি করে বলে অভিযোগ। পাশাপাশি, দোকানের মালিক দিলীপ বর্মার দাবি, সকালে তাঁর দোকানের সামনে চারজন যুবক আসে। একজনকে বাইরে রেখে বাকি তিনজন দোকানে প্রবেশ করে ভয়ঙ্কর মূর্তি ধারন করে। এরপর দোকান মালিকে হাত এবং পা বেঁধে দেয় ওই দুষ্কৃতীরা। আর পিস্তল এবং বোমা দেখিয়ে এক কোটি টাকা নিয়ে চম্পট দেয়। অভিযুক্তদের খুঁজছে পুলিশ। আটক করা হয়েছে ট্যাক্সি চালককে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00