Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাশ্মীর দিবসে হুন্ডাইয়ের পোস্ট, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে তলব জয়শঙ্করের

কাশ্মীর দিবসে হুন্ডাই-পাকিস্তানের টুইটের নিন্দা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কাশ্মীর দিবসে হুন্ডাই পাকিস্তানের পোস্টের প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চ্যাং জায়ে বককে তলব করলেন ভারতের বিদেশমন্ত্রী সুব্রহ্ম্যনিয়ম জয়শঙ্কর। ভারতের তরফ থেকে রাষ্ট্রদূতকে জানিয়ে দেওয়া হয়, তারা কাশ্মীর দিবসে হুন্ডাই-পাকিস্তানের ওই টুইটের নিন্দা করছে। আগামীদিনে যে এই ধরনের টুইট করা থেকে সংস্থা বিরত থাকে।

পরে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চ্যাং জায়ের মধ্যে বৈঠকের খবর দেন।পড়ে শোনান লিখিত বিবৃতি। সেই বিবৃতি অনুযায়ী, ‘বৈঠকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। পাশাপাশি কাশ্মীর ভারতের নিজস্ব বিষয়। এই নিয়ে তৃতীয়পক্ষের প্রবেশ বা মন্তব্য সমর্থনযোগ্য নয়। কাশ্মীর দিবসে সোশ্যাল মিডিয়ায় হুন্ডাই-পাকিস্তান একটি টুইট করে। একই দিনে সংস্থা তাদের ফেসবুকে পেজেও একটি পোস্ট করে। টুইট এবং ফেসবুক পেজে স্বাধীন কাশ্মীরের দাবিতে যারা সরব, তাদের সমর্থন করা হয়। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট  নজরে আসার সঙ্গে সঙ্গে সিওলে আমাদের রাষ্ট্রদূত হুন্ডাইয়ের পদস্থকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। পোস্টকে ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পরে পরে হুন্ডাই-পাকিস্তান ওই পোস্ট ডিলিট করে দেয়। ভারত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। সে কারণে দিল্লিতে’। জানা গিয়েছে, সিওলে ভারতের রাষ্ট্রদূত শ্রীপ্রিয়া রঙ্গনাথন হুন্ডাইয়ের সদর দফতরের কর্তাদের সঙ্গে আলোচনা করছেন।

আরও পড়ুন কাশ্মীর নিয়ে বিতর্কিত টুইট, ক্ষমা চাইল না হুন্ডাই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00