Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘যেখান থেকে খুশি কাজ করুন’, সীমাহীন হওয়ার আহ্বান মিশো’র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন কাজ করতে যে অফিসেই আসতে হবে, অফিসে থেকে  ১০ টা ৫ টার সময়সীমা মেনে চলতে হবে আর  তেমন কোনও নিয়ম নেই। যেখান থেকে খুশি কাজ করুন। বাড়ি থেকে করুন, অফিস থেকে করুন, চাইলে ঘুরতে গিয়েও কাজ করতে পারেন। সোমবার সোশ্যাল মিডিয়ায় কিছুটা এই ধরণেরই বার্তা দিয়ে রীতিমতো ইতিহাস গড়ল বিখ্যাত ই-কমার্স সংস্থা মিশো। সম্প্রতি ভারতে ফ্লিপকার্ট, অ্যামাজনের মতোই জনপ্রিয় হয়েছে মিশো নামের এই ই-কমার্স সংস্থা। সোমবার তারাই তাদের সমস্ত কর্মচারীদের জন্য পার্মানেন্ট ওয়ার্ক ফ্রম হোম তথা সর্বকালের জন্য বাড়ির থেকে কাজ করার কথা ঘোষণা করেছে। সেই সঙ্গে এদিন তাঁরা বার্তা দিয়েছে যে এরপর থেকে আর কোনও সীমার মধ্যে আটকে থাকবে না এই সংস্থা। আর তাই তারা তাদের কর্মীদের সীমাহীন স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে এই ঘোষণা করেছে। 

সোমবার এই কথা টুইটারে নিজেই টুইট করে জানিয়ছেন মিশোর সিইও বিদিত আত্রে। এদিন তিনি টুইটে লেখেন আমরা স্থায়ীভাবে একটি সীমাহীন কর্মক্ষেত্র মডেল গ্রহণ করছি। মিশোর সমস্ত কর্মচারীদের কর্মক্ষেত্রে ব্যাপক স্বাধীনতা এবং সুবিধা দেওয়া হচ্ছে যাতে তাঁরা স্বাধীনভাবে যেখান থেকে খুশি কাজ করতে পারেন।’ এর পাশাপাশি এদিন বিদিত আরও জানান, সম্প্রতি আমরা কর্মক্ষেত্রে নিয়মের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। মহামারীর দুই বছর অফিসের কাজ সম্পর্কে মানুষের যে দীর্ঘদিনের বিশ্বাস ছিল সেই বিশ্বাসকে ভেঙে দিয়েছে। গত ২ বছরে, কাজ করার নতুন উপায়গুলি আমাদের বিশ্বাস করতে বাধ্য করিয়েছে যে ভার্চুয়ালিও সমস্ত কাজ করা সম্ভব।’ 

এর পাশাপাশি এদিন তিনি আরও বলেন যে এই মুহূর্তে অফিসের যে ১৭০০ কর্মচারী রয়েছে তাঁরা যেকোনও জায়গা থেকে কাজ করতে পারেন। এই প্রসঙ্গে তিনি আরও বলেন যে, বিশ্বের যে কোনও লিডার একথা মানতে বাধ্য যে যে কর্মীদের মনস্তাত্ত্বিক এবং শারীরিক নিরাপত্তা তাঁদের কাজের অবস্থানের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মূলত সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। 

পাশাপাশি এদিন তিনি আরও জানিয়েছেন যে এই সংস্থার মূল অফিস থাকবে বেঙ্গালুরুতে। এর পাশাপাশি যে জায়গাগুলিতে তাঁদের কাজের চাপ বেশী থাকবে সেখানে সেখানে ‘স্যাটেলাইট অফিস’ বানানোর ভাবনাচিন্তা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। 

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00