Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তাইওয়ানকে অস্ত্র বিক্রিতে সম্মতি আমেরিকার

চুক্তির অর্থমূল্য একশো মিলিয়ন মার্কিন ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানকে অত্যাধুনিক অস্ত্র বিক্রি করতে চলেছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দফতর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। পেন্টাগন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, চুক্তির অর্থমূল্য একশো মিলিয়ন মার্কিন ডলার। আমেরিকার ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সির তরফ থেকে এই অস্ত্র বিক্রির খবর দিতে গিয়ে বলা হয়েছে, এটা অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়াশিংটনে তাইওয়ানের ‘ডি-ফ্যাক্টো’ দূতাবাসের অনুরোধে।
মার্কিন প্রতিরক্ষা দফতরের বিবৃতিতে বলা হয়েছে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আধুনিকরণ তাইওয়ানের নিরাপত্তা জোরদার এবং ওই অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য, অর্থনৈতিক ও সামগ্রিক অগ্রগতি বজায় রাখতেই সে দেশকে অস্ত্র দিয়ে সাহায্য করা হচ্ছে।

তাইওয়ানের বিদেশমন্ত্রক থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, আমেরিকার এই সিদ্ধান্তে তারা খুশি। চিনের লাগাতার সামরিক মহড়া এবং অস্ত্রভাণ্ডার শক্তিশালী করার প্রেক্ষিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্ত অত্যন্ত সময়পোযোগী। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রেসিডেন্ট পদে ট্রাম্প থাকাকালীন তাইওয়ানের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে তাইওয়ানকে অস্ত্র দিয়ে সাহায্য করার বিষয়ে আলোচনা হয়। ইতোমধ্যে আমেরিকায় পালাবদল হয়েছে। প্রেসিডেন্ট পদে আসীন হয়েছেন জো বাইডেন। পালাবদল হলেও সেই সমঝোতায় বদল করতে নারাজ নতুন প্রেসিডেন্ট।  বিবিসির খবর অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে তাইওয়ানের হাতে আমেরিকা তুলে দেবে অত্যাধুনিক অস্ত্র। আমেরিকার এই সিদ্ধান্ত যে চিনের অসন্তোষের কারণ হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00