Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শীতকালীন অলিম্পিক্স: অতিথি আপ্যায়ন চিনের প্রেসিডেন্ট শি’র

ভোজসভা বসেছিল গ্রেট হল অব দ্য পিপল-য়ে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনের আসন্ন শীতকালীন অলিম্পিক্সকে সে দেশ সফররত রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের শীর্ষকর্তাদের সৌজন্যে এক ভোজসভার আয়োজন করলেন প্রেসিডেন্ট শি।

ভোজসভা বসেছিল গ্রেট হল অব দ্য পিপল-য়ে। খবর দিয়েছে চিনের সরকারি প্রচারমাধ্যম। অতিথিদের স্বাগত জানাতে ব্যবস্থা করা হয়েছিল বিশেষ জলসার। শিল্পীরা বৃন্দবাদন পরিবেশন করেন। সেই সঙ্গে বাজানো হয় লোকসঙ্গীতের সুর। অতিথি অভ্যাগতদের তালিকায় অন্যান্যদের মধ্যে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি, সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন।

এছাড়া ইউরোপ এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেশ কয়েকজন শীর্ষ নেতা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভ। ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস ব্যাচ।সরকারি প্রচারমাধ্যমে প্রকাশিত হয় সেই অতিথি আপ্যায়নের ছবি।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বসবেন। প্রতিবেদন অনুসারে, রুশ প্রেসিডেন্ট পুতিন গতকালই বেজিং পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান, সে দেশের বিদেশমন্ত্রী।

ইউক্রেনের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্টের এই সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিকমহল একাংশ। ইতোমধ্যে জাতিসঙ্ঘে এই নিয়ে এক প্রস্থ আলোচনা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এবং জার্মান চ্যান্সেলরের সঙ্গে কথা হয়েছে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের। দুজনেই আগামী সপ্তাহে রাশিয়া এবং ইউক্রেন যাবে। উত্তেজনা প্রশমনে উভয়পক্ষকে আরও এক প্রস্থ আলোচনার টেবিলে বসানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন চিনের শীতকালীন অলিম্পিক্সের মশালবাহক গালওয়ান হামলার নাটেরগুরু, বয়কট করছে ভারত

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00