Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিজেপির শাসিত রাজ্যে ক্রমাগত হেনস্তার শিকার হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। কখনো তাদের থানায় আটকে রেখে হেনস্তা করা হচ্ছে, কখনো আবার পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে অসমের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে বলে অভিযোগ। এই বিষয়টি নিয়ে তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের শক্তিপুর থানার সোমপাড়া নতুন পাড়ার বাসিন্দা নজরুল ইসলাম, সানাউর মল্লিক এবং বেলডাঙ্গার বাসিন্দা জাহির শেখ কাজের জন্য গিয়েছিলেন অসমে। সেখানে নওগাঁ জেলার হাইবোরগাও এলাকায় ফেরির কাজ করতেন তিনজন। কাজ চলাকালীন বাংলায় কথা বলতে শুনে পুলিশে খবর দেন স্থানীয়রা। এরপরই ওই তিনজনকে আটক করা হয়। ওই তিনজনের কাছে আধার কার্ড ভোটার কার্ডসহ সমস্ত বৈধ পরিচয় পত্র রয়েছে। তারপরও তাদের আটক করে পাঠিয়ে দেওয়া হয়েছে ডিটেনশন ক্যাম্পে।

ওই তিন জন শ্রমিকের হয়ে থানায় গিয়েছিলেন আরো কয়েকজন অসমে কর্মরত পরিযায়ী শ্রমিক। তাদের অভিযোগ, তিন শ্রমিককে ছাড়ার জন্য টাকা দিতে বলা হয়েছে। প্রায় দেড় লক্ষ টাকা দিলে ওই তিন জনকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছিল পুলিশ। তারপরেই ওই তিন শ্রমিকের পরিবারের কাছে খবর দেওয়া হয়। এরপর এই খবর পৌঁছে দিয়েছে রাজ্যসভার সংসদ ও পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলামের কাছে। খবর পেয়েই তৎপর হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই বিষয়টি রাজ্য পুলিশের এক শীর্ষ আধিকারিককে জানানো হয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিশ অসম অসম পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে।

রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের পাশে রয়েছে রাজ্য। অসমে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার অভিযোগ বার বার তুলেছে তৃণমূল। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন। এই বিশেষ অধিবেশনে পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ ও ভয় দেখানোর ঘটনা নিয়ে প্রস্তাব আনা হবে। বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হতে চাইছেন তিনি।দেশের ভিতরেই বাংলার শ্রমিকদের উপর ধারাবাহিক ভাবে অত্যাচার চলছে। ৩ শ্রমিকের পরিবার এখন চিন্তায় রয়েছে। দ্রুত তাঁদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00