Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যাডমিন্টনে ইতিহাস, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতলেন সাত্ত্বিক-চিরাগ

ব্যাডমিন্টনে ইতিহাস, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শিপে ব্রোঞ্জ জিতলেন ভারতের সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যাডমিন্টনে ইতিহাস, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শিপে ব্রোঞ্জ জিতলেন ভারতের সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। অনেক প্রচেষ্টার পরেও পুরুষদের ডবলস সেমিফাইনালে চিনের ই লিউ-বয়াং চেন জুটির কাছে হেরে গেলেন সাত্ত্বিক চিরাগ। এই ম্যাচের ফল হয়েছে, ১৯-২১, ২১-১৮, ১২-২১। তবে সেমিফাইনালে হেরে গিয়েও ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস তৈরি করেছেন সাত্ত্বিক-চিরাগ জুটি। কেননা ভারতের প্রথম পুরুষ ডবলসে জুটি হিসেবে একাধিক পদক জিতেছেন তাঁরা। যদিও ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় এই জুটি।

এমনকী তাদের হাত ধরেই এল এ বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ভারতের প্রথম পদক। তাই নিঃসন্দেহে ভারতকে আবারও গর্বিত করল সাত্ত্বিক-চিরাগ জুটি। গত ১৪ বছরে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতকে খালি হাতে থাকতে হয়নি। একটা না একটা পদক জিতেছেই কোনও না কোনও ভারতীয় খেলোয়াড়। তাই এবারও ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতে ভারতের মান রাখল সাত্ত্বিক-চিরাগ জুটি। তবে ফাইনালে চিন ও ভারতের দুই জুটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কেউ কাউকে এক টুকরোও জমি ছাড়েনি। ম্যাচের শুরুতেই ৪-০ ব্যবধানে এগিয়েছিল ভারত। পরে ৯-৩ ব্যবধানে আরও এগিয়ে যায় সাত্ত্বিক-চিরাগ জুটি। কিন্তু চিনা জুটির খেলার আগ্রাসী ধরনের সামনে পিছু হঠতে হয় ভারতীয় এই জুটিকে। দ্রুত ১২-১২ করে ফেলেন লিউ-চেন। শেষ পর্যন্ত ১৯-২১ ব্যবধানে হেরে যায় সাত্ত্বিক-চিরাগ জুটি।

দ্বিতীয় গেমেও ৫-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল তাঁরা। কিন্তু মুহূর্তেই ১৬-১৬ করে ফেলেন চিনা জুটি। তবে নির্ণায়ক তৃতীয় গেমে কৌশল কিছুট বদল করেছিল চিনা জুটি। কিন্ত তাতেও ০-৭ ব্যবধানে পিছিয়ে পড়েন ভারতীয় জুটি। পাল্টা জবাব দিতে দেরি হওয়ায় শেষ পর্যন্ত ১২-২১ ব্যবধানে সেমিফাইনাল হারতে হয় সাত্ত্বিক-চিরাগ জুটিকে। তবে সেমিফাইনাল ব্রোঞ্জ জিতেছে সাত্ত্বিক চিরাগ জুটি, এটাই ভারতের সান্ত্বনা। ম্যাচের পর চিরাগ বলেছেন, ‘শেষ গেমের শুরুতে আমরা ছন্দ হারিয়ে ফেলেছিলাম। তবে চিনের খেলোয়াড়দের কৃতিত্ব দিতে হবে। ওরা খুব ভাল পারফর্ম করেছে।’ অন্যদিকে সাত্ত্বিক বলেছেন, ‘আমাদের প্রতিপক্ষ জুটি ভীষণ আত্মবিশ্বাসী ছিল।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00