Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা পুলিশে চাকরির সুযোগ এবার তৃতীয় লিঙ্গধারীদের

কলকাতা হাইকোর্টের তরফে এ বিষয়ে রাজ্যের নয়া সিদ্ধান্ত স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল। দেশে ওড়িশার পর বাংলাই দ্বিতীয় রাজ্য হিসাবে এই সিদ্ধান্ত নিল।

Share:

নিজস্ব প্রতিনিধি:  কলকাতা পুলিশের চাকরি পেতে এবার আবেদন করতে পারবেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও। কলকাতা হাইকোর্টের তরফে এ বিষয়ে রাজ্যের নয়া সিদ্ধান্ত স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল। দেশে ওড়িশার পর বাংলাই দ্বিতীয় রাজ্য হিসাবে এই সিদ্ধান্ত নিল।

কলকাতা পুলিশে তৃতীয় লিঙ্গের কোনও ব্যক্তি নেই। এই বিষয়টি নজরে আসতেই হাইকোর্টে এ নিয়ে পিটিশন দাখিল করেন পল্লবী চক্রবর্তী নামে এক সিভিক ভলান্টিয়ার। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের এজলাসে এই মামলা ওঠে। গত ৬ সেপ্টেম্বর এ নিয়ে রাজ্য সরকারের মতামত জানতে চায় আদালত। ১৪ সেপ্টেম্বর রিপোর্টে রাজ্য আদালতকে জানিয়ে দেয়, এবার থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও। সেক্ষেত্রে পুলিশের সাব ইন্সপেক্টর বা লেডি সাব ইন্সপেক্টর পদেও আবেদন করা যাবে। ওই রিপোর্টের ভিত্তিতে পুজোর আগেই কলকাতা হাইকোর্টের রায়, এবার থেকে কলকাতা পুলিশে চাকরির জন্য তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও পথ খুলে গেল।

পুলিশ প্রথম তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল ওড়িশা সরকার। ওঈই উদ্যোগকে সারাদেশ স্বাগত জানালেও আর কোনও রাজ্যকে এই ধরনের উদ্যোগ নিতে দেখা যায়নি। তবে বাংলা ফের পথ দেখাবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। হাইকোর্টের রায়ের পর খুশির হাওয়া তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00