Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কেটে ফেলে রেখে দেব’, কুকুরদের খাওয়ানোর অপরাধে শারীরিক নিগ্রহ কমিউনিটি ফিডারকে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পথ কুকুর নিয়ে তোলপার দেশ। শুক্রবার ২২ অগস্ট সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে পথকুরদের খাবার দিতে পারবেন না কোনও পশুপ্রেমী। সারমেয়দের খাদ্যের যোগান দেবে প্রশাসন। পশুপ্রেমীরা খেতে দিতে চাইলে তাঁদের শাস্তির মুখে পড়তে হবে। শনিবার হরিয়ানার গুরুগ্রামে এক কমিউনিটি ডগ ফিডার কুকুরদের খাবার দিচ্ছিলেন। তারপরেই তাঁর উপর এক পথচারী আক্রমণ চালায়,  রীতিমতো তাঁকে হুমকি দেয়। ঘটনাটি গুরুগ্রামের কাছে সেক্টর ২৩-তে ঘটেছে।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে পশুপ্রেমী ওই ব্যক্তিকে রীতিমতো লাঠি দিয়ে মারধর করা হচ্ছে। অশ্রাব্য ভাষায় গালি গালাজ করা হচ্ছে। এমনকি খুনের হুমকিও দেওয়া হচ্ছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই  ক্ষোভ দানা বাধছে জনমানসে।

 

ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি লাঠি দিয়ে যিনি খাওয়াচ্ছিলেন কুকুরদের তাকে মারার চেষ্টা করছে। রীতিমতো চিৎকার করে জিজ্ঞাসা করছে, “তুমি এখানে কেন? সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তোমাকে কে এখানে পাঠিয়েছে?” তারপরেই আসে খুনের হুমকি। লাঠি হাতে ওই ব্যক্তি বলতে থাকে, “আমি তোমাকে টুকরো টুকরো করে কোথাও ফেলে রেখে আসব।”

ভিডিওটি প্রথমে ইনস্টাগ্রামে গুরুগ্রামে ডগস অ্যাডপশন পেজ থেকে পোস্ট করা হয়েছিল। তাতে আক্রমণের ভয়াবহতা তুলে ধরা হয়েছিল এবং একই সঙ্গে কুকুরদের খাওয়ানোর বৈধতা স্পষ্ট করা হয়েছিল। ভিডিওটির সঙ্গে থাকা ক্যাপশনে বলা হয়েছিল, ” কুকুরদের খাওয়ানো অবৈধ নয়। সুপ্রিম কোর্ট কেবল নির্দিষ্ট খাবারের জায়গাগুলি নির্দেশ করেছে – কখনওই খাওয়ানোতে নিষিধাজ্ঞা জারি করেনি।”

ভিডিওটি ভাইরাল হওয়ার পর, নাগরিকরা জবাবদিহিতার দাবিতে আন্দোলনে নেমেছেন। শনিবার দুপুর আড়াইটের সময় গুরগাঁওয়ের সেক্টর ২৮-এর চক্করপুর থানায় একটি জনসমাবেশের ঘোষণা করা হয়েছে। আয়োজকরা কর্তৃপক্ষকে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করার এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কুকুরের হৃ‍ৎপিণ্ডে সফল অস্ত্রোপচার করে নজির দিল্লির হাসপাতালের

গল্প নয় সত্যি! মার্কিন মুলুকে কুকুরদের জন্য চালু হল বিমান পরিষেবা

২,০০০ মাইল পথ পেরিয়ে মনিবের কাছে ফিরল পোষ্য সারমেয়

২৩ প্রজাতির কুকুরের প্রজনন এবং বিক্রি বন্ধের নির্দেশ কেন্দ্রের

কুকুরের তাড়া খেয়ে পালাতে গিয়ে মালগাড়ির চাকায় ছিন্নভিন্ন দুই শিশু

এক বা দুই নয় কুকুরের পেটে রয়েছে ৪০০০ ডলার টাকা

কুকুরকে লাথি মেরে প্রাণ খোয়ালেন শ্রমিক

নাকতলায় আবাসনে আগুনে ঝলসে মৃত্যু কুকুর ও বিড়ালের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00