Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইডেনে বসতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ!

দর্শকরা মাঠে প্রবেশ করতে পারবেন, উঠছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর।

বছরের শুরুতেই ক্রিকেট-মক্কায় বসতে চলেছে ভারত-বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ। সূত্রের খবর তেমনই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত খেলবে তিনটি টি-টোয়েন্ট ম্যাচ। আর একদিনের সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আমদাবাদ। অর্থাৎ বোর্ড সচিব জয় শাহের ঘরের মাঠ।আর ইডেন যে সৌরভের প্রিয় মাঠ তা বলাই বাহুল্য। বস্তুত ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেকের কাছে ইডেন গার্ডেন পয়া মাঠ বলেই পরিচিত।

ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের ম্যাচ খেলতে ফেব্রুয়ারি মাসে দেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিকে ঠিক ছিল, সফরের একদিনের সিরিজের ম্যাচগুলি হবে আমদাবাদ, জয়পুর ও কলকাতায়। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ হবে কটক, বিশাখাপত্তনম এবং তিরুঅনন্তপূরম। কিন্তু করোনা আর তার দোসর ওমিক্রনের কারণে গোটা সফরসূচি বাধ্য হয়েই বদলে ফেলতে হয়।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কোথায় কোথায় কোন কোন ম্যাচ খেলা হবে, তা চূড়ান্ত করতে বোর্ড কর্তারা বৈঠকে বসেন। সেখানে ঠিক হয়, একদিনের সিরিজ হবে আমদাবাদ এবং টি-টোয়েন্টি সিরিজ ক্রিকেটের নন্দনকানন ইডেনে। বৈঠকে উপস্থিতি সকলেই প্রস্তাবের পক্ষে মত দেন। তবে এই খবর লেখা পর্যন্ত বোর্ডের তরফ থেকে কোনও সরকারি বিবৃতি জারি করা হয়নি। আশা করা যাচ্ছে, দ্রুত বোর্ড বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেবে।

যদিও একটা প্রশ্ন ইতোমধ্যে ঘোরাফেরা করতে শুরু করেছে, করোনা এবং ওমিক্রনের আবহে দর্শকরা কি মাঠে প্রবেশ করতে পারবেন?

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00