Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চেন্নাইয়ে লিফট থেকে পড়ে গিয়ে হরিহরপাড়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিহর পাড়া: পেটের দায়ে ভিন্ন রাজ্যে চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু হল হরিহরপাড়ার এক পরিযায়ী শ্রমিকের।চেন্নাইয়ে(Chennai) লিফট থেকে পড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার পর চিকিৎসা চলাকালীন শেষমেষ মৃত্যু হল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার (Hariharpara P.S.)রায়পুর পঞ্চায়েতের নিয়ামতপুরের পরিযায়ী শ্রমিক আতা হোসেন সেখের(Ata Hosian Sk) (৫০)। ছয় তলা বিল্ডিং – এর লিফট থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন তিনি। মাথায় মারাত্মক আঘাত নিয়ে গত দু’দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় নিভে গেল আতা হোসেনের প্রাণ।

মৃত্যুর খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে নিয়ামতপুর গ্রামে। ভেঙে পড়েছে পরিবার-পরিজন। বুকফাটা কান্নায় ভেসে যাচ্ছে গোটা এলাকা। সংসারের একমাত্র ভরসা ছিলেন তিনি। চার মেয়ের বিয়ে দিয়ে দেনার বোঝা কাঁধে নিয়ে আবারো রোজগারের খোঁজে গিয়েছিলেন চেন্নাই। সেই রোজগারের পথই শেষমেষ পরিণত হলো মৃত্যুর ফাঁদে।ময়নাতদন্তের পর কফিনবন্দি দেহ কবে গ্রামে এসে পৌঁছাবে, সেই অপেক্ষায় এখন পরিবারের প্রত্যেক সদস্য।

শোকের আবহে ডুবে আছে নিয়ামতপুর। এরপর এড করি যাই শ্রমিকরা পেটের টানে রুজি রোজগারের খোঁজে ভিন রাজ্যে গিয়ে যেভাবে নির্যাতনে শিকার হচ্ছেন এবং মৃত্যুর মুখে চলে যাচ্ছেন তাকে কেন্দ্র করে তাদের পরিবারগুলি এক অনিশ্চিত ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। যদিও ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করেছেন। মাসে ৫০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00