Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রক্ষকই হয়ে উঠল ভক্ষক, ব্যবসায়ীর বাড়িতে ‘ডাকাতি’ পুলিশের!

বিরলতম এই ঘটনাটি ঘটে গেল মালদার কালিয়াচকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরলতম এই ঘটনাটি ঘটে গেল মালদার কালিয়াচকে। ডাকাত সেজে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে লুঠপাট চালাল তিন পুলিশকর্মী। অবাক লাগলেও এটাই সত্যি। চাঞ্চল্যকর এমন ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদা জেলার পুলিশ মহলে। গত মঙ্গলবার গভীর রাতে মালদার কালিয়াচক থানার তিনজন পুলিশ ৫২ বিঘা এলাাকার লেবার কন্ট্রাকটর ও ব্যবসায়ী মহম্মদ এসরাউলের বাড়িতে লুঠপাট চালায় বলে অভিযোগ। তারা ডাকাতি করে প্রায় ৩৪ ভরি সোনা ও বাড়িতে রাখা শ্রমিকদের পাওনা টাকা বাবদ ২৫ লক্ষ টাকা লুঠ করে চম্পট দেয় কালিয়াচক থানার ওই পুলিশকর্মীরা।

শুধু তাই নয় অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ির মহিলাদের মারধরও করা হয়। এসরাউলের আরও অভিযোগ তাঁর বিরুদ্ধে থানাতে কোনও অভিযোগ না থাকার পরও পুলিশ এমন কাণ্ড করেছেন। ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছেন গোটা পরিবার।

অন্যদিকে, পুলিশদের এমন কাজের জেরে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। পুরো ঘটনা নিয়ে অস্বস্তিতে মালদা পুলিশের প্রশাসনিক কর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) আনিস সরকার জানিয়েছেন, এই বিষয়ে প্রাথমিক তদন্ত করার পর এক এএসআই-সহ তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং বিষয়টি আরও ভালো করে খতিয়ে দেখা হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00