Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

UK Partygate: বরিসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, কমিটিকে চিঠি

১৯২২ কমিটিকে চিঠি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  সরকারি বাসভবনে মোচ্ছবের খবরে প্রধানমন্ত্রী বরিস জনসন এমনিতেই চাপে। এবার তাঁর বিরুদ্ধে অনাস্থা জানিয়ে দলেরই ১২জন সদস্য ১৯২২ কমিটিকে চিঠি দিল। চিঠিতে আর্জি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনা হোক। আর যে কমিটির কাছে এই ১২জন চিঠি পাঠিয়েছে, সেই কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য কনজারভেটিব পার্টির। পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করতে গেল প্রয়োজন হবে কনজারভেটিভ দলের মোট সদস্যের ১৫ শতাংশ সদস্যদের থেকে অনাস্থা সংক্রান্ত আর্জি চিঠির। সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, কনজারভেটিভ দলের বেশ কয়েকজন সদস্য ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন। তাঁরাও চাইছেন প্রধানমন্ত্রী পদ থেকে বরিস জনসনকে সড়িয়ে দিতে।

আন্তর্জাতিকমহলের একাংশের মতে, বিষয়টি এতদূর গড়াত না যদি প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যে বিবৃতি না দিতেন। বরিস জনসন কার্যত নিজের জালে জড়িয়ে গিয়েছেন। সরকারি বাসভবনে পার্টি হয়েছে অথচ তিনি জানতেন না, সেটা হতেই পারে না।  আর পার্লামেন্টে দাঁড়িয়ে সে কথা স্বীকার করে নিলে যাবতীয় সমস্যা মিটে যেত। আবার সব জেনেও না জানার ভান করে ছিলেন বরিস জনসন। এই ঘটনার পর প্রথম তিনি প্রকাশ্যে যে বিবৃতি দিয়েছেন, তা হল লকডাউন চলাকালীন সরকারি বাসভবনে পার্টি দেওয়া অনুচিত- এই ব্যাপারে কেউ তাঁকে সতর্ক করেনি। সেই সঙ্গে তাঁর সংযোজন, করোনাকালে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি কর্তারা কীভাবে কাজ সামলেছেন, সে কথাও মাথায় রাখা উচিত।

প্রধানমন্ত্রী যাই বলুন না কেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তার কথায় আর আমল দিতে নারাজ। আর সেটা স্পষ্ট হল পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পেশের আর্জিতে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00