Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৩ অগস্ট শনি অমাবস্যা, অযথা কাজগুলি করে শনিদেবকে রাগাবেন না..

বছরের শেষে শনি অমাবস্যা পড়ছে আগামী ২৩ অগস্ট। যখন কোনও অমাবস্যা শনিবার পড়ে তখন সেই অমাবস্যাকে শনি অমাবস্যা বলা হয়। তবে হিন্দুধর্মে এই তিথির বিশেষ গুরুত্ব রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের শেষে শনি অমাবস্যা পড়ছে আগামী ২৩ অগস্ট। যখন কোনও অমাবস্যা শনিবার পড়ে তখন সেই অমাবস্যাকে শনি অমাবস্যা বলা হয়। তবে হিন্দুধর্মে এই তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে, এই দিনে যথেষ্ঠ আচার অনুষ্ঠানের মাধ্যমে শনিদেবের পুজো করলে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এবং শনি দেবের আশীর্বাদ লাভ করা যায়। কিন্তু শাস্ত্রে বলা আছে যে, এই দিনে কিছু ভুল এড়ানো খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় শনিদেব রেগে যেতে পারে। অশুভ ফল দিতে পারেন।

তাই শনি অমাবস্যায় কিছু কাজ একেবারেই করবেন না। শনি অমাবস্যায় তেল ও তিল দান করা অত্যন্ত অনেক শুভ। কিন্তু এই অমাবস্যায় এগুলো কেন এড়িয়ে যাওয়া উচিত। অন্যথায় এর প্রতিকূল প্রভাব পড়তে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই দিনে মাংস, মাছ, ডিম এবং মদ্যপান করা উচিত নয়। আমিষ খাবার খেলে শনিদেব রাগ করতে পারেন এবং জীবনে ঝামেলা বাড়তে পারে। শাস্ত্র অনুযায়ী, এই শনি অমাবস্যার দিন লবণ কিনবেন না। বিশ্বাস করা হয় যে, এর ফলে আর্থিক সঙ্কটের মুখে পড়তে পারেন।

শাস্ত্র আরও বলেছে যে, এই দিনে চুল ও নখ কাটাও নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে, এতে শনিদোষের প্রকোপ বৃদ্ধি পায়। শনি অমাবস্যার দিনে, কারো সঙ্গে ঝগড়া করা বা গুরুজন দের অপমান করা এড়িয়ে চলা উচিত। যদি কেউ তা করে তাহলে শনিদেব রাগ করতে পারেন। অকারণে ঝামেলার সৃষ্টি হতে পারে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00