নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সেপ্টেম্বর মাসটি অত্যন্ত বিশেষ হতে চলেছে। এই মাসে গ্রহদের সেনাপতি মঙ্গল তিনবার তার গতি পরিবর্তন করবে, যা জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। মঙ্গলের রাশিচক্রের পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ে বারোটি রাশির জীবনে। প্রথমত মঙ্গল গ্রহ ৩ সেপ্টেম্বর চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং ২৩ সেপ্টেম্বর রাত্রি পর্যন্ত সেখানেই অবস্থান করবে। এরপর ২৩ তারিখেই মঙ্গল আবার স্বাতী নক্ষত্রে গমন করবে, অন্যদিকে ১৩ সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে। সুতরাং সেপ্টেম্বর মাসে মঙ্গল তিনবার তার অবস্থান পরিবর্তন করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই পরিবর্তন কিছু রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে এই রাশির জাতকদের আর্থিক অবস্থার শক্তিশালী হতে পারে এবং ভাগ্য অনুকূলে থাকবে। আসুন জেনে নিই মঙ্গলের এই পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতক-জাতিকারা ভাগ্যবান ও লাভবান হতে চলেছেন।
মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি আর্থিকভাবে অত্যন্ত অনুকূল। জীবনে সুখ আসবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, ব্যবসায় সাফল্য অর্জিত হবে। সব দিক থেকে ভাল হবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য এই সময়টি লাভজনক হবে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনি কোনও নতুন গাড়ি বা সম্পত্তি কিনতে পারবেন। বিবাহিত জীবন সুখের হবে। নিরাপত্তা অনুভব করবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত বিশেষ হতে চলেছে। আয়ের নতুন উৎস খুলে যাবে। আপনার কেরিয়ার বা ব্যবসায় সাফল্য অর্জিত হবে। সব কিছু ভাল হবে।