Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাধীনতা দিবসে স্কুলে পতাকা উত্তোলন করতে গিয়ে মৃত্যু শিক্ষকের

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন স্কুল শিক্ষক। জাতীয় পতাকা উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তাঁর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর এলাকায়। শিক্ষকের নাম মনোয়ার হোসেন। ৬২ বছর বয়সী এই প্রৌঢ় স্বাধীনতা দিবসের জন্যই স্কুলে এসেছিলেন শুক্রবার।
চলতি বছর ১৫ অগস্ট ৭৯ তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। আজকের দিনে ৭৯ বছর আগে ভারত পৃথিবীতে নিজেকে চিনতে শিখিয়েছিল। প্রতিটি ভারতীয়র জীবনে ১৫ অগস্ট এর গুরুত্ব অপরিসীম।

স্বাধীনতা দিবসের সকালে বাড়ি, ক্লাব, স্কুল সব জায়গায় পতাকা উত্তোলন করা হয়। এদিনও সকাল সকাল পতাকা উত্তোলনের জন্যই স্কুলে গিয়েছিলেন মনোয়ার হোসেন। পতাকা উত্তোলন করেওছিলেন। আচমকা ঘটে যায় বিপদ। লোহার পাইপে জাতীয় পতাকা জড়ানো ছিল। পাইপটি ছিল এতটাই লম্বা যে মাথা ঠেকে যায় বিদ্যুতের হাইটেনশন তারে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন মনোয়ার।
ঘড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই চিকিৎসকরা শিক্ষককে মৃত ঘোষণা করেন।

জানা গিয়েছে মনোয়ার হোসেন নামে ওই শিক্ষক হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের ঝিনকিয়া গ্রামের বাসিন্দা। সকালে যে মানুষটা আনন্দ করে স্কুলে গেলেন, বাড়ি ফিরছে তাঁর নিথর দেহ, এ যেন ভাবতেই পারছেন না কেউ। এই খবর পাড়ায় রটতেই শোকের ছায়া নেমে আসে গ্রামে। স্থানীয়রা মনে করছেন অসাধানতাবশতই এই দুর্ঘটনা ঘটে গেল। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে। ময়না তদন্তের পরেই শিক্ষকের মৃত্যু কীভাবে হয়েছে সে বিষয়ে সঠিক তথ্য জানা যাবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00