Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরুলিয়ায় মনসা উৎসবের মেজাজ, পুজোর বাজারে রমরমা হাঁসের বিকিকিনি

জঙ্গলমহলের মানুষের নিত্যদিনের সাপের সঙ্গে বসবাস। তাই প্রতিবছর পুরুলিয়া জেলা জুড়ে মনসা পুজো ধুমধাম করে পালিত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জঙ্গলমহলের মানুষের নিত্যদিনের সাপের সঙ্গে বসবাস। তাই প্রতিবছর পুরুলিয়া জেলা জুড়ে মনসা পুজো ধুমধাম করে পালিত হয়। কেননা সাপেদের দেবী মনসা। নিয়ম অনুযায়ী, প্রতিবছর শ্রাবণ মাসের শেষ দিন মর্ত্যলোকে পূজিত হন মনসা দেবী। এ বছর ১৭ অগস্ট রাজ্যজুড়ে পালিত হবে মনসা পুজো। সেই আনন্দে মেতে উঠেছেন ঝাড়গ্রাম, পুরুলিয়া, জঙ্গলমহলের মানুষেরা। জঙ্গলমহলে এই পুজোর একটি বিশেষ রীতি হল, হাঁস বলি।

পুজোর প্রায় দু সপ্তাহ আগেই এই জেলার বাজার এবং হাটে হাঁসের বেচা কেনা শুরু হয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। পুরুলিয়া, ঝালদা, বলরামপুর, মানবাজার, হুড়া, রঘুনাথপুর-সহ সব জায়গার হাটে–বাজারে জোর কদমে শুরু হয়েছে হাঁসের বিকিকিনি। ছোট আকারের হাঁসের দাম উঠেছে দু’শো টাকা, বড় আকারের হাঁসের দাম ছাড়িয়েছে সাড়ে তিনশ টাকা। হাঁসের যেমন আম দানি হয়েছে, ঠিক তেমনই দাম বাড়ছে। আর মানুষও হুড়মুড়িয়ে কিনছেন। যদিও পুরুলিয়া জুড়ে সারা বছর ধরেই গৃহস্থরা হাঁস পালন করেন।

এবার মালদা ও মুর্শিদাবাদ থেকেও প্রচুর হাঁস আমদানি হয়েছে। উল্লেখ্য, পুরুলিয়া তথা মানভূমের এক বিশেষ ঐতিহ্যবাহী উৎসব মনসা পুজো। যেহেতু এই অঞ্চলে প্রচুর সাপের উৎপাত, তাই সাপের দেবীকে তুষ্ট করতে প্রতিবছরেই পুরুলিয়া জেলায় জাঁকজমকপূর্ণভাবে প্রতিটি বাড়িতেই মনসা পূজা করা হয়। আর এই পুজোর একটি বিশেষ নিয়ম দেবীকে সাধ্যমতো হাঁস বা পাঠা বা ছাগল উৎসর্গ করা। কিন্তু পাঠা বা ছাগলের থেকে এখন মানুষ হাঁস বলি দেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00