Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গভীর রাতে মেট্রোর সুড়ঙ্গে উদ্ধার যুবকের দেহ উদ্ধার, হৈ চৈ পার্ক স্ট্রিট স্টেশনে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেট্রো লাইনে দেহ উদ্ধারের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল কলকাতায়। এখনও পর্যন্ত ব্লু লাইনে আত্মহত্যার ঘটনা খুব স্বাভাবিক ব্যাপার। সেই জন্য নতুন মেট্রো স্টেশন গুলি তৈরির সময় প্ল্যাটফর্মের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করা হয়েছে। ব্লু লাইনের শহিদ ক্ষুদিরাম থেকে শুরু করে দমদম পর্যন্ত অহরহ মৃত্যুর ঘটনা ঘটে। বিশেষত কালীঘাট, রবীন্দ্র সদন, চাঁদনি, গিরিশ পার্ক তো রীতিমতো কুখ্যাত হয়ে গিয়েছে আত্মহত্যার জন্য। স্বাধীনতা দিবসের আগের রাতে ফের উদ্ধার হল এক যুবকের দেহ।

এসপ্ল্যানেড থেকে পার্কস্ট্রিট পর্যন্ত যে সুড়ঙ্গপথ সেখানে উদ্ধার হয়েছে ওই যুবকের দেহ। কীভাবে যে যুবক ওখানে পৌঁছালেন তা নিয়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। মেট্রো আধিকারিকরা রাত্রি ২ টো ১৫ মিনিটের দিকে ওই দেহ উদ্ধার করেন। আরপিএফ আধিকারিকদের কাছ থেকে খবর যায় নিউ মার্কেট থানায়। পুলিশকর্মীরা এসে দেহ উদ্ধার করে নিয়ে যান। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে ধর্মতলার দিকে যাওয়ার লাইনে স্টেশন থেকে ১০০ মিটার দূরে যুবকের দেহ পড়েছিল বলে খবর৷

মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর৷ রাত্রিবেলা টহলরত এক আরপিএফ আধিকারিক দেহটি প্রথম পড়ে থাকতে দেখতে পান। এত রাতে ওই যুবক কীভাবে মেট্রো সুড়ঙ্গে পৌঁছালেন তা এখনও বোঝা যাচ্ছে না। যেখানে আঁটোসাটো নিরাপত্তা সেখানে সুড়ঙ্গে পৌঁছানো কীভাবে সম্ভব তা ভেবনেই কুল কিনারা মিলছে না। বারবার আত্মহত্যার ঘটনা ঘটে মেট্রো লাইনে। তারপরেও নিরাপত্তা নিশ্চিদ্র কেন হচ্ছে না তা নিয়েও প্রশ্ন রয়ে যাচ্ছে। ওই কর্মী মেট্রো রেলে কর্মরত কিনা তা স্পষ্ট নয়। কিন্তু মেট্রোতে কাজ না করলে সুড়ঙ্গে প্রবেশই বা করা যায় কীভাবে তা বুঝতে পারছেন না কেউ। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00