২০ বলের মধ্যে ১০টিতে বাউন্ডারি, সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়লেন রশিদ খান

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়টা মোটেও ভাল যাচ্ছে না কিংবদন্তি আফগান লেগ স্পিনার রশিদ খানের।  চলতি বছরেই আইপিএলে ৩৩টি ছক্কা হজম করে লজ্জার রেকর্ড গড়েছিলেন। প্রতিযোগিতার ইতিহাসে এক মরশুমে এত ছক্কা আর কেউ হজম করেননি। এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’–এর ইতিহাসে সবচেয়ে খরুচে বোলার হিসাবে নাম লেখালেন। গতকাল মঙ্গলবার বার্মিংহামে বার্মিংহাম ফোনিংক্সের বিপক্ষে ২০ বলে অর্থা‍ৎ চার ওভারে (ছয় নয়, পাঁচ বলে এক ওভার)  ৫৯ রান দিয়েছেন রশিদ।  এত দিন সবচেয়ে খরুচে বোলারের তকমা ছিল নামিবিয়ার ডিভিড ভিসার। তিনি ৪ ওভারে ৫৩ রান দিয়েছিলেন।

বার্মিংহামে ওভাল ইনভিন্সিবলস বনাম বার্মিংহাম ফোনিংক্সের ম্যাচটি শ্বাসরুদ্ধকর বললেও ভুল বলা হবে।  প্রথমে ব্যাট করে ১৮০ রান তুলেছিল রশিদের দল ওভাল ইনভিন্সিবলস। ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বার্মিংহামের শেষ ২৫ বলে প্রয়োজন ছিল ৬১। ক্রিজে ছিলেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। রশিদের এক ওভারে ৩টি ছক্কা ও ২টি চার হাঁকিয়ে ২৬ রান তোলেন তিনি। আর তাতেই বদলে যায় ম্যাচের রং। লিয়ামের তাণ্ডবে ২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বার্মিংহাম। ২০ বল করে রশিদ ৪টি চারের সঙ্গে ছক্কা হজম করেন ৬টি।

রশিদকে বেধড়ক ঠাঙ্গানি প্রসঙ্গে ‘স্কাই স্পোর্টস’-কে দেওয়া সাক্ষা‍ৎকারে লিয়াম বলেছেন, ‘আমি আগেও ওর বিরুদ্ধে খেলেছি, তাই আত্মবিশ্বাস ছিল। র‌্যাশের (রশিদ) বিরুদ্ধে স্লগে আমার ভাল রেকর্ড রয়েছে। আমার কাছে স্লগ করে খেলাটাই নিরাপদ মনে হয়েছে।’

 

‘ছুটি কাটাতে এসেছে!’, ম্যাক্সওয়েল-লিভিংস্টোনকে কটাক্ষ ভারতের প্রাক্তন ক্রিকেটারের

৩টি রেকর্ডের দোরগোড়ায় রশিদ খান! গুজরাতের স্পিন জাদুকরের কেরামতি দেখার অপেক্ষা

IPL 2025: মাঠ কাঁপাতে পারেন এই সব স্টার অলরাউন্ডাররা, কে হবেন মরসুমের নায়ক?

১২১ ম্যাচ কম খেলেই ব্রাভোর রেকর্ড ভেঙে চুরমার, শিরোনামে রশিদ খান

রাজকোটে বরুণের ঘূর্ণিতে কুপোকাত বাটলাররা, সিরিজ জিততে সূর্যদের চাই ১৭২

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]