রাজ্যে নতুন ‘দুর্গাঙ্গন’ তৈরিতে অনুমোদন দিল মন্ত্রিসভা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে নতুন দুর্গাঙ্গন হবে। সোমবার নবান্নে এই সিদ্ধান্ত মন্ত্রিসভার।অনুমোদন দিল ক্যাবিনেট(Cabinet)। আপাতত ট্রাস্টি বোর্ড তৈরি হবে। হিডকো এবং ট্যুরিজম ডিপার্টমেন্টের সহযোগিতায় তৈরি হবে এই দুর্গাঙ্গন। সারা বছরই যাতে দুর্গা পূজার স্বাদ নিতে পারেন দেশ-বিদেশের মানুষ তার জন্যেই তৈরি হবে এই দুর্গাঙ্গন। তবে জায়গা এখনো ঠিক হয়নি। সোমবার মন্ত্রিসভার বৈঠকের শেষে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim ) ও অরূপ বিশ্বাস (Arup Biswas)সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান।

মন্ত্রী ফিরহাদ হাকিম আরো বলেন,একই সঙ্গে এক কাঠারও কম জমিতে যাতে ছোট বাড়ি তৈরি করা যায়। তার জন্য বিশেষ আইন আনতে চলেছে রাজ্য। ছোট জমিতে বাড়ি তৈরিতে ছাড়ের ক্ষেত্রে বিশেষ অনুমোদন দেওয়া হবে। পুরসভা নিজের তদন্ত করে দেখে ছোট জমির ক্ষেত্রে এই ছাড় দেবে বাড়ি তৈরি করতে। যাতে গরীব মানুষরা নিজেদের মাথার উপর পাকা ছাদ তৈরি করতে পারে তার জন্য বিশেষ আইনে অনুমোদন মন্ত্রিসভার।এছাড়া রাজ্যে একাধিক নিয়োগ হবে। স্বাস্থ্য দফতররে সব থেকে বেশি নিয়োগ দেওয়া হবে। একাধিক দফতরের শূন্য পদে নিয়োগ করা হবে।৬৩২টি শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত। আইন ও আবাসন দফতরেও নিয়োগের সিদ্ধান্ত।সোমবার নবান্নে(Nabanna) ক্যাবিনেট বৈঠকে নিয়োগের সিদ্ধান্ততে অনুমোদন।

মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান,রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর তিনি রাজ্যে দুর্গাঙ্গন তৈরি করবেন। এবছর মুখ্যমন্ত্রী রাজ্যে বারোয়ারী দুর্গাপুজো কমিটিগুলির আর্থিক অনুদান ৮৫ হাজার থেকে বাড়িয়ে ১লক্ষ ১০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিদ্যুৎ ও দমকল সহ পুজো কমিটি গুলোকে বিভিন্ন ক্ষেত্রে একাধিক বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]