তারকেশ্বর এসেও জল ঢালা হল না, মন্দিরে ঢোকার আগেই মৃত্যু পুণ্যার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি, তারকেশ্বর : শ্রাবণের শেষ সোমবারে তারকেশ্বর মন্দিরে ভক্তদের ঢল। মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালতে এসেছেন বহু মানুষ। জল ঢালতে এসে মৃত্যু হয়েছে ১ পুণ্যার্থীর। মৃত পুণ্যার্থীর নাম অমিত পাকড়ে (৩৫)।

সূত্রের খবর,  হাওড়ার বালির বাসিন্দা অমিত পাকড়ে ১০ জন বন্ধুদের সঙ্গে শেওড়াফুলি এসেছিলেন সোমবার। বাইক নিয়ে তারকেশ্বর মন্দিরে এসেছিলেন তাঁরা। এদিন শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকে জল নেয় তাঁরা। এরপরেই বাইকে করে মন্দিরের দিকে রওনা দিয়েছিলেন। মাঝ রাস্তা হরিপালের কাছে সকালের টিফিনও সেরেছিলেন। কিন্তু মন্দিরে প্রবেশ করার আগেই বাজিতপুর চৌমাথায় এসে আচমকাই অসুস্থ হয়ে পড়ে অমিত নামে ওই ব্যক্তি। তাঁর সঙ্গে যাঁরা ছিলেন, দ্রুত তাঁরা অমিত পাকড়েকে নিয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর। পুজো দিতে এসেও মহাদেবের মাথায় জল ঢালা হল না ওই ব্যক্তি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার ও বন্ধুমহলে। কী অসুস্থতা তাঁর ছিল তা এখনও জানা যায়নি।

প্রতি বছরের মতো এবারও শেষ সোমবার ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রায় লক্ষাধিক পুণ্যার্থী এবার এসেছিলেন তারকেশ্বরে। তবে এত লক্ষাধিক মানুষের মন্দিরে আসার মধ্যে এই প্রথম ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শ্রাবণ মাস ভর তারকেশ্বরে ভক্তদের ভিড় লেগেই থাকে। শেষ সোমবার হওয়ার কারণে এদিন ভিড়ের পরিমাণ আরও বেড়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পুণ্যার্থীরা এসেছিলেন মহাদেবের মাথায় জল ঢালতে। সেখানেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

দিঘা জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী, সকাল থেকেই ভক্তদের ঢল

Baba Taraknath: তারকেশ্বর মন্দিরে অজানা কাহিনী আপনাকে চমকে দেবে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]